মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রাজনৈতিক বিবেচনায় হত্যা মামলাও প্রত্যাহার হতে পারে: আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা ও যুবলীগ কর্মী গ্রেফতার  আইনশৃঙ্খলা সভায় অদ্ভুত আবদারে বির্তকের জন্ম দিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: চিফ প্রসিকিউটর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে পাশে থাকতে চায় এডিবি আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে   ঢাবিতে প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, চালক গুরুতর আহত হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ১ হাজার ২৮৯ বিয়ের গুঞ্জন সত্যি, পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন আসাদ নূর
  • আটক অর্ধশতাধিক

    সচিবালয়ে শিক্ষার্থীদের লাঠিচার্জ

    সচিবালয়ে শিক্ষার্থীদের লাঠিচার্জ
    সচিবালয়ে ঢুকে পড়েছেন এইচএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পুলিশি বাধা উপেক্ষা করে সচিবালয়ে ঢুকে পড়েছিলেন ফল বাতিলের দাবি করা এবারের এইচএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা।

    পরে তাদের লাঠিপেটা করে ছাত্রভঙ্গ করে দেয় সেনাবাহিনী ও পুলিশ। এরপর তারা যে যার মতো পালিয়ে যান। তবে সচিবালয়ের সবগুলো গেট বন্ধ থাকায় তারা সচিবালয়ের বাইরে যেতে পারেননি।


    এরপর সেনাবাহিনী ও পুলিশ সচিবালয়ের বিভিন্ন জায়গা থেকে অর্ধশতাধিক শিক্ষার্থীকে আটক করে। বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ের মধ্যে দুটি প্রিজন ভ্যান প্রবেশ করে সেখানে আটক শিক্ষার্থীদের তোলা হয়।

    এইচএসসির ফল বাতিলের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে সচিবালয়ের ১ নম্বর গেট দিয়ে ঢুকে পড়েন। সচিবালয়ে প্রবেশ করে শিক্ষার্থীরা ৬ নম্বর ভবনের সামনে অবস্থান নেন, এ ভবনের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়। ৬ নম্বর ভবনের সামনে সেখানে বসে তারা ফল বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘিরে রাখে।

    বিকেল সোয়া ৩টার দিকে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে শিক্ষার্থীদের লাঠিপেটা করে। এতে শিক্ষার্থীরা মুক্তাঙ্গনের দিকের গেটের দিকে ছুটে যান। কিন্তু গেট বন্ধ থাকায় তারা বের হতে পারেননি। তারা এদিক-সেদিক ছুটে যান। সেনাবাহিনী ও পুলিশ তাদের পিছু পিছু ধাওয়া করে অনেককে আটক করে ফেলে।

    শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়ার পর সচিবালয়ের সবগুলো প্রবেশ এবং বের হওয়ার গেট বন্ধ করে দেওয়া হয়। এতে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ