শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • টানা ছুটি শেষে আজ খুলেছে অফিস-আদালত

    টানা ছুটি শেষে আজ খুলেছে অফিস-আদালত
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঈদের ছুটি শেষে বুধবার (১৯ জুন) খুলেছে সরকারি অফিস। এদিন থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস চলছে নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

    ছুটিতে যারা দূর-দূরান্তে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে গিয়েছেন তারা অনেকেই মঙ্গলবারের (১৮ জুন) মধ্যেই কর্মস্থলে ফিরেছেন। বুধবার থেকে শুরু করেছেন অফিস। ঈদের পরে প্রথম কর্মদিবসে সচিবালয়সহ সরকারি অফিসগুলোতে ঈদের আমেজ রয়েছে। উপস্থিতিও কিছুটা কম।


    সচিবালয় ঘুরে দেখা গেছে, অধিকাংশ কর্মকর্তাই ছুটি কাটাচ্ছেন। যারা এসেছেন একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। অনেকে বাড়তি দুইদিন ছুটি নেওয়ায় ধারণা করা হচ্ছে, বুধ ও বৃহস্পতিবার অনেকটাই ঢিলেঢালা থাকবে সচিবালয়। আগামী রোববার থেকে পুরোদমে শুরু হবে অফিস।

     

    ঈদের আগে গত বৃহস্পতিবার (১৩ জুন) ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। ঈদ ঘিরে গত ১৪ জুন থেকে শুরু হয়েছিল টানা পাঁচদিনের ছুটি।

    ঈদ উপলক্ষে ১৬, ১৭ ও ১৮ জুন (রবি, সোম ও মঙ্গলবার) সরকারি ছুটি ছিল। তবে ঈদের ছুটির আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) দুদিন ছিল সাপ্তাহিক ছুটি। সেজন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গত ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত ছুটি কাটিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন