শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • প্রধানমন্ত্রীর এপিএস-ডিপিএস;

    হাফিজ-তুষারের নিয়োগ বাতিল

    হাফিজ-তুষারের নিয়োগ বাতিল
    গাজী হাফিজুর রহমান ও হাসান জাহিদ তুষার/ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস-২) গাজী হাফিজুর রহমান এবং উপ-প্রেস সচিব (ডিপিএস) হাসান জাহিদ তুষারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

    তাদের নিয়োগ বাতিল করে বুধবার (২৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

     

    দুজনেরই চুক্তি বাতিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগ ১ জুন থেকে বাতিল করা হলো।

    চলতি বছরের ২৮ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব (এপিএস)-২ পদে নিয়োগ পান গাজী হাফিজুর রহমান। একই দিন হাসান জাহিদ তুষারও উপ-প্রেস সচিব নিয়োগ পেয়েছিলেন।

     

    প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তাদের ওই চুক্তিভিত্তিক নিয়োগ বহাল থাকবে বলে নিয়োগের প্রজ্ঞাপনে জানানো হয়েছিল।

    এর আগে গাজী হাফিজুর রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৯ সালে তিনি প্রধানমন্ত্রীর এপিএস-২ নিয়োগ পান। হাফিজুর রহমান ছাত্রজীবনে গোপালগঞ্জের বঙ্গবন্ধু সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ভিপি ছিলেন। পরবর্তীতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ছিলেন।

     

    অপরদিকে সাংবাদিক হাসান জাহিদ তুষার গত সরকারের সময়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব নিয়োগ পান। এর আগে তিনি একটি ইংরেজি দৈনিকে কর্মরত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন