শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডিএসইতে সূচক-লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, প্রশ্ন তুললেন জামায়াত আমির জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি জাবির নতুন উপাচার্য ড. মো. নূরুল ইসলাম কিবলার দিক ভুল হলে কি নামাজ আবার পড়তে হবে? মেঘনায় ট্রলারডুবি: দুই দিন পর তিন ভাই-বোনের মরদেহ উদ্ধার নিয়মিত ৬ ঘণ্টা ঘুমে বাড়তে পারে যেসব স্বাস্থ্যঝুঁকি হাসপাতালে তিশার মা, ভক্তদের কাছে দোয়া চাইলেন অভিনেত্রী
  • হঠাৎ করেই উধাও মেটার তিন যোগাযোগমাধ্যম

    উদ্বেগ-উৎকণ্ঠায় মার্ক জাকারবার্গ লিখলেন, ‘চিল গায়েজ,

    উদ্বেগ-উৎকণ্ঠায় মার্ক জাকারবার্গ লিখলেন, ‘চিল গায়েজ,
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হঠাৎ করেই উধাও মেটার জনপ্রিয় তিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ম্যাসেঞ্জার, ইনস্টাগ্রাম। উদ্বেগ-উৎকণ্ঠায় কোটি কোটি ব্যবহারকারী। সবাই জানতে চাইছে, ফেসবুক কর্তৃপক্ষ কী বলে?

    ঠিক সেসময় যেন আড়মোড়া ভাঙলেন মেটার প্রধান মার্ক জাকারবার্গ। নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখলেন, ‘চিল গায়েজ, কয়েক মিনিট অপেক্ষা করুন, সবকিছু ঠিক হয়ে যাবে।’

    এর আগে বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে হঠাৎ ফেসবুকে বিভ্রাট দেখা দেয়। হঠাৎ করেই ব্যবহারকারীদের আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে পড়ে। পুনরায় পাসওয়ার্ড দিয়ে লগইন করতে গেলেও তা সম্ভব হচ্ছে না।

    বাধ্য হয়ে নিজের আইডি হ্যাকারের কবলে পড়লো কি না, তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েছেন। ব্যবহারকারীরা একে-অপরের কাছে খোঁজ নিচ্ছেন।

    এদিকে, যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বব্যাপী মেটার সার্ভার ডাউন হয়ে পড়েছে। এতে ফেসবুক, ম্যাসেঞ্জার এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

    মেটার একটি নির্ভারযোগ্য সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মেটার অভ্যন্তরীণ সিস্টেম আগেই ডাউন হয়ে পড়ে। বিশ্বব্যাপী সেটার প্রভাব পড়েছে মঙ্গলবার। ব্যবহারকারীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। দ্রুত তারা এ সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ