শনিবার, ০৭ মার্চ ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন তারেক রহমান যুক্তরাষ্ট্রে শিশু যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেফতার জ্বালানি সংকটে সরকার নির্ধারণ করলো সীমিত তেল এক সপ্তাহে ব্রয়লার মুরগির দাম বেড়ে ২৩০ টাকা, ক্রেতাদের চাপ বেড়েছে বিএনপি এমপিদের প্রশিক্ষণ কর্মশালা শুরু ইরান ইস্যুতে অবস্থান বদল ট্রাম্পের, দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের ইঙ্গিত সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির বিডার সাবেক নির্বাহী সদস্য, স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলা খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার বিআরটিসি চালু করছে ‘মহিলা বাস সার্ভিস’, সব কর্মী নারী
  • পদ্মা ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন সরাফত

    পদ্মা ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন সরাফত
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পদ্মা ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন চৌধুরী নাফিজ সরাফত। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি বাংলাদেশ ব্যাংক বরাবর পদত্যাগপত্র পাঠান গতকাল মঙ্গলবার। তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক।

    বুধবার (৩১ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এ পদত্যাগপত্র গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নরসহ অন্যান্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা।

     


    এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, ‘স্বাস্থ্যগত কারণে পদ্মা ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ করেছেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক পদত্যাগপত্র গ্রহণ করেছে। তবে ব্যাংকটির পর্ষদ ভেঙে দেওয়া হয়নি।’


    তিনি বলেন, ‘যেহেতু ব্যাংকটির চেয়ারম্যান পদত্যাগ করেছেন তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন চেয়ারম্যান নিয়োগ হলে দায়িত্ব থেকে অব্যাহতি পাবেন আফজাল করিম।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ