শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৬ ডিগ্রি

    আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৬ ডিগ্রি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে শীত আরো বেড়েছে, কমেছে তাপমাত্রা। আজ মঙ্গলবার দেশের দুই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর পঞ্চগড়ের তাপমাত্রার পারদ নেমেছে ৭ ডিগ্রিতে।

    মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জের বাঘাবাড়িতে সর্বনিম্ন এ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে মিডিয়াকে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

    তিনি জানান, উত্তরাঞ্চলসহ দেশের অনেক জায়গায় আগামী কয়েক দিন তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

    এছাড়া পঞ্চগড় জেলার তাপমাত্রার পারদ নেমেছে ৭ ডিগ্রিতে। এতে মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পড়েছে এ জেলাটি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোর ৬টায় ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। সকালে তাপমাত্রা রেকর্ডের তথ্যটি জানান জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যাবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

    এদিকে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ মঙ্গলবার ২৩ জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে সকাল ১০টায়। সারাদেশে অব্যাহত শৈত্যপ্রবাহের কারণে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে।

    গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীন স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, সারাদেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে শুরু হবে।

    নির্দেশনায় আরো বলা হয়, এছাড়াও ইতোপূর্বে এই মন্ত্রণালয় থেকে জারি করা ১৬ জানুয়ারিতে দেয়া নির্দেশনা বহাল থাকবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন