শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • 'ঢাকা-দিল্লি সম্পর্ক আরো গভীর হচ্ছে’

    'ঢাকা-দিল্লি সম্পর্ক আরো গভীর হচ্ছে’
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ‘শক্তিশালী থেকে আরও শক্তিশালী’ হচ্ছে বলে মনে করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের নতুন 

    পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে বৈঠকে এই মনোভাব ব্যক্ত করেছেন তিনি।

    শ‌নিবার ২০ জানুয়া‌রি উগান্ডার রাজধানী কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) সম্মেলনের ফাঁকে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ 
    ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) একটি বার্তা দেন জয়শঙ্কর।

    এক্স পোস্টে জয়শঙ্কর লেখেন, আজ কাম্পালায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সাথে সাক্ষাৎ করে আমি আনন্দিত। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় 
    তাকে অভিনন্দন জানিয়েছি এবং তার সাফল্য কামনা করেছি।

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী থেকে আরও শক্তিশালী হচ্ছে। শিগগিরই তাকে (বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে) দিল্লিতে অভ্যর্থনা 
    দেওয়ার জন্য অপেক্ষা করছি।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করেছে। নতুন সরকারে হাছান মাহমুদকে পররাষ্ট্রমন্ত্রীর 
    দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি প্রথম বিদেশ সফর উগান্ডা দিয়ে শুরু করেছেন। বর্তমানে তিনি কাম্পালায় অবস্থান করছেন।

    আগামী মাসের ৭ তারিখে প্রথম দ্বিপাক্ষিক সফরে দিল্লি যাবেন হাছান মাহমুদ। গত বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি নিজে এ তথ্য জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন