শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • পণ্যের দাম বেশি হলে ৩৩৩ নম্বরে অভিযোগ জানাতে পারবেন : পলক

    পণ্যের দাম বেশি হলে ৩৩৩ নম্বরে অভিযোগ জানাতে পারবেন : পলক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, যেকোনো ভোক্তা বাজার বা সুপারশপে কোনো পণ্যের দাম বেশি মনে হলে ৩৩৩ নম্বরে অভিযোগ করতে পারবেন।

    জানুয়ারির ৩১ তারিখের মধ্যে ৩৩৩ নম্বরটি চালু করার নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।

    সোমবার (১৫ জানুয়ারি) ডাক ও টেলিযোগাযোগ বিভাগে অংশীজনের সাথে এক সভায় এসব কথা বলেন তিনি।

    ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী আরো বলেন, একই সাথে একটি ওয়েবসাইট চালু করা হবে। সেখানে জিনিসপত্রের দাম ওয়েবসাইটে ক্লিক করে জানতে পারবেন।

    প্রতিমন্ত্রী জানান, দ্রব্যমূল্যের তথ্যসংক্রান্ত ওয়েবসাইটটি চলতি মাসের ৩১ তারিখের মধ্যে চালু করা হবে।

    পলক বলেন, আমাদের ৩৩৩ নম্বরে ফোন করে এখন আটটি সরকারি সেবা পাওয়া যাবে। বাজারে বা শপে জিনিসপত্রের দাম বেশি মনে করলে যেকোনো ভোক্তা এই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন।

    তিনি বলেন, সেজন্য এই নম্বরের সাথে আরেকটি ডিজিট যোগ করে এই তথ্য জানানো যাবে। ফোন করলে অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া যাবে।

    তিনি আরো বলেন, একই সাথে আরেকটি ওয়েবসাইট চালু করা হবে। ওয়েবসাইটে জিনিসপত্রের দাম ওয়েবসাইটে ক্লিক করে জানতে পারবেন।

    তিনি বলেন, নতুন এই ওয়েবসাইটে কৃষি, বাণিজ্যসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় পণ্যের দাম প্রতিদিন আপডেট দেবে।

    আজকে মন্ত্রিপরিষদ সভায় প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা আছে কি না জানতে চাইলে পলক বলেন, রমজানে দ্রব্যমূল্য যেন ক্রয়ক্ষমতার মধ্যে থাকে সেজন্য সরকারের সংশ্লিষ্ট প্রত্যেকের জায়গায় সজাগ থাকতে বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    পলক বলেন, এছাড়াও প্রধানমন্ত্রী বলেছেন সবাইকে মিতব্যয়ী হতে, ক্রয়সংক্রান্ত সচ্ছতা, কোনো প্রকল্প দেরি করা যাবে না, কোনো অনিয়মে ছাড় দেয়া যাবে না।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন