শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • নতুন মন্ত্রীরা যে মন্ত্রণালয়ের দায়িত্বে

    নতুন মন্ত্রীরা যে মন্ত্রণালয়ের দায়িত্বে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নতুন সরকার গঠনের জন্য ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী নিয়ে গঠন করা হয়েছে মন্ত্রিসভা। যাদের মধ্যে অনেকে আগের মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও রয়েছে নতুন মুখ এবং নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব।

    বৃহস্পতিবার ১১ জানুয়ারি রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের মন্ত্রণালয় সম্পর্কে জানানো হয়। এর আগে রাত ৭টা ১০ মিনিটের সময় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ বাক্য পাঠ করান।

    মন্ত্রী এবং মন্ত্রণালয়ের দায়িত্ব:

    আ. ক. ম মোজাম্মেল হককে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব; ওবায়দুল কাদের পেয়েছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব; আবুল হাসান মাহমুদ আলীর দায়িত্বে অর্থ মন্ত্রণালয়; আনিসুল হকের দায়িত্বে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের দায়িত্বে শিল্প মন্ত্রণালয়; 
    মো. তাজুল ইসলামের দায়িত্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং আসাদুজ্জামান খানের দায়িত্বে থাকছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।

    এছাড়াও  মুহাম্মদ ফারুক খানের দায়িত্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; মোহাম্মদ হাছান মাহমুদের দায়িত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়; ডা. দীপু মনির দায়িত্বে সমাজকল্যান মন্ত্রণালয়; সাধন চন্দ্র মজুমদারের দায়েত্বে খাদ্য মন্ত্রণালয়; আব্দুস সালামের দায়িত্বে পরিকল্পনা মন্ত্রণালয়; ফরিদুল হক খানের দায়িত্বে ধর্ম 
    বিষয়ক মন্ত্রণালয়; র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরীর দায়িত্বে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; নারায়ন চন্দ্র চন্দের দায়িত্বে ভূমি মন্ত্রণালয় এবং জাহাঙ্গীর কবির নানকের দায়িত্বে থাকছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

    মো. আব্দুর রহমানের দায়িত্বে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; মো. আবদুস শহীদের দায়িত্বে কৃষি মন্ত্রণালয়; স্থপতি ইয়াফেস ওসমানের দায়িত্বে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; ডা. সামন্ত লাল সেনের দায়িত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; মো. জিল্লুল হাকিমের দায়িত্বে রেলপথ মন্ত্রণালয়; ফরহাদ হোসেনের দায়িত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়; নাজমুল হাসান পাপনের দায়িত্বে থাকছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

    এছাড়াও সাবের হোসেন চৌধুরীর দায়িত্বে থাকছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আর মহিবুল হাসান চৌধুরী নওফেলের দায়িত্বে থাকছে শিক্ষা মন্ত্রণালয়।

    প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয়:
    নসরুল হামিদ বিপুর দায়িত্বে থাকছে বিদ্যুৎ বিভাগ; খালিদ মাহমুদ চৌধুরীর দায়িত্বে নৌ পরিবহন মন্ত্রণালয়; জুনাইদ আহমেদ পলকের দায়িত্বে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; জাহিদ ফারুকের দায়িত্বে পানি সম্পদ মন্ত্রণালয়; বেগম সিমিন হোসেন রিমি’র দায়িত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

    এছাড়া কুজেন্দ্র লাল ত্রিপুরার দায়িত্বে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; মহিববুর রহমানের দায়িত্বে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; মোহাম্মদ আলী আরাফাতের দায়িত্বে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; শফিকুর রহমান চৌধুরীর দায়িত্বে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; বেগম রুমানা আলীর দায়িত্বে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়; আহসানুল ইসলাম টিটুর দায়িত্বে বাণিজ্য মন্ত্রণালয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন