শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবরে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী কৃষি ও খাদ্যে ১.১ বিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দেশব্যাপী স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্যোগ বাংলাদেশের ১৪ ফল এখন জিআই স্বীকৃত, খুলছে নতুন বাজার জীবনের জটিল সমীকরণ নিয়ে ‘আজও অর্ধাঙ্গিনী’, প্রকাশ্যে ট্রেলার
  • এক নজরে ২৯৯ আসন

    টানা চতুর্থবার সরকার গঠনের পথে আওয়ামী লীগ

    টানা চতুর্থবার সরকার গঠনের পথে আওয়ামী লীগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এবারের নির্বাচনে মোট ২৯৯টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তার মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২২৬টি আসন, চমক হিসেবে এবারের নির্বাচনে ৬১ আসনে জয় পেয়েছে সতন্ত্র, জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন ও ১টি আসনে জয় পেয়েছে কল্যাণ পার্টি।

    এ সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে চতুর্থবারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে আওয়ামী লীগ। নবম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে দলটি। এরপর থেকে একটানা ক্ষমতায় রয়েছে।

    বাংলাদেশের সংবিধান অনুযায়ী- ৩০০ আসনের জাতীয় সংসদে কোনো দল যদি ১৫১ আসনে বিজয়ী হয় তাহলে তারা সরকার গঠনের যোগ্যতা অর্জন করে। সেই হিসেবে আওয়ামী লীগ ইতোমধ্যে আগামী সরকার গঠনের যোগ্যতা অর্জন করেছে। এ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার মধ্যদিয়ে টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগ সরকার গঠন করতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এবারো শেখ হাসিনার নেতৃত্বে টানা চতুর্থবারের মতো মন্ত্রীসভা গঠন করা হবে।

    রোববার বিক্ষিপ্ত ঘটনার মধ্যদিয়ে শেষ হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। প্রধান বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলোর বর্জনের মুখে হওয়া নির্বাচনে দিনভর ভোটার উপস্থিতি ছিল খুবই কম। সকালে অনেকে কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল একেবারেই নগণ্য। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোনো কোনো কেন্দ্রে ভোটারের সংখ্যাও কিছুটা বাড়ে।

    ভোট শেষে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে এই ভোটের মাধ্যমে গণতন্ত্রের বিজয় হয়েছে। বিএনপি ও সমমনা দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে জনগণ তাদের ভোট বর্জনের আহ্বানে সাড়া দিয়েছে।

    মুন্সীগঞ্জ আসনে ভোট চলাকালে নৌকার সমর্থক মো. জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ছাড়া আরও বেশকিছু স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অনেকে।

    একনজরে কোন আসনে কে জয় পেলো:

    কক্সবাজার-১: সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (হাতঘড়ি-কল্যাণ পার্টি)

    কক্সবাজার-৪: শাহীন আক্তার (নৌকা)

    কক্সবাজার-৩: সাইমুম সরওয়ার কমল (নৌকা)

    কক্সবাজার-২: আশেক উল্লাহ রফিক (নৌকা)
    নোয়াখালী-২: মোরশেদ আলম (নৌকা)

    নোয়াখালী-১: এইচ এম ইব্রাহিম (নৌকা)

    সুনামগঞ্জ-১: রনজিৎ চন্দ্র সরকার (নৌকা)

    শরীয়তপুর-৩: নাহিম রাজ্জাক (নৌকা)

    শরীয়তপুর-১: মোঃ ইকবাল হোসেন অপু (নৌকা)

    মাদারীপুর-২: শাজাহান খান (নৌকা)

    মাদারীপুর-১: নূর ই আলম চৌধুরী (নৌকা)

    মানিকগঞ্জ-২: দেওয়ান জাহিদ আহমেদ (স্বতন্ত্র)

    কিশোরগঞ্জ-৪: রেজওয়ান আহাম্মদ তৌফিক (নৌকা)

    কিশোরগঞ্জ-২: মোঃ সোহরাব উদ্দিন (স্বতন্ত্র)

    নেত্রকোণা-৫: আহমদ হোসেন (নৌকা)

    নেত্রকোণা-৪: সাজ্জাদুল হাসান (নৌকা)

    নেত্রকোণা-৩: ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু (স্বতন্ত্র)

    নেত্রকোণা-২: মোঃ আশরাফ আলী খান খসরু (নৌকা)

    নেত্রকোণা-১: মোশতাক আহমেদ রুহী (নৌকা)

    ময়মনসিংহ-১১: মোহাম্মদ আব্দুল ওয়াহেদ (স্বতন্ত্র)

    ময়মনসিংহ-৭: এ বি এম আনিছুজ্জামান (স্বতন্ত্র)

    ময়মনসিংহ-৬: মোঃ আব্দুল মালেক সরকার (স্বতন্ত্র)

    ময়মনসিংহ-২: শরীফ আহমেদ (নৌকা)

    ময়মনসিংহ-১০: ফাহ্মী গোলন্দাজ বাবেল (নৌকা)

    পিরোজপুর-৩: মোঃ শামীম শাহনেওয়াজ (স্বতন্ত্র)

    পিরোজপুর-১: শ. ম. রেজাউল করিম (নৌকা)

    ঝালকাঠি-২: আমির হোসেন আমু (নৌকা)

    বরগুনা-২: সুলতানা নাদিরা (নৌকা)

    মাগুরা-২: বীরেন শিকদার (নৌকা)

    কুষ্টিয়া-৪: আবদুর রউফ (স্বতন্ত্র)

    কুষ্টিয়া-৩: মোঃ মাহবুব উল আলম হানিফ (নৌকা)

    কুষ্টিয়া-১: মোঃ রেজাউল হক চৌধুরী (স্বতন্ত্র)

    গাইবান্ধা-৪: মোঃ আবুল কালাম আজাদ (নৌকা)

    বগুড়া-৬: রাগেবুল আহসান রিপু (নৌকা)

    বগুড়া-৪: এ কে এম রেজাউল করিম তানসেন (নৌকা)

    কুড়িগ্রাম-৪: মোঃ বিপ্লব হাসান (নৌকা)

    কুড়িগ্রাম-৩: সৌমেন্দ্র প্রসাদ পান্ডে (নৌকা)

    কুড়িগ্রাম-২: মোঃ হামিদুল হক খন্দকার (স্বতন্ত্র)

    কুড়িগ্রাম-১: এ কে এম মোস্তাফিজুর রহমান (লাঙ্গল)

    মুন্সিগঞ্জ-১: মহিউদ্দিন আহমেদ (নৌকা)

    ঢাকা-১৯: মুহাম্মদ সাইফুল ইসলাম (স্বতন্ত্র)

    ঢাকা-১৬: মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ (নৌকা)

    ঢাকা-১৩: জাহাঙ্গীর কবির নানক (নৌকা)

    ঢাকা-৬: মোহাম্মদ সাইদ খোকন (নৌকা)

    ঢাকা-৫: মশিউর রহমান মোল্লা সজল (স্বতন্ত্র)

    ঢাকা-২: মোঃ কামরুল ইসলাম (নৌকা)

    ঢাকা-২০: বেনজীর আহমেদ (নৌকা)

    কুমিল্লা-১১: মোঃ মুজিবুল হক (নৌকা)

    কুমিল্লা-১০: আহম মুস্তফা কামাল (নৌকা)

    কুমিল্লা-৯: মোঃ তাজুল ইসলাম (নৌকা)

    কুমিল্লা-৮: আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন (নৌকা)

    কুমিল্লা-৭: প্রাণ গোপাল দত্ত (নৌকা)

    কুমিল্লা-৬: আ ক ম বাহাউদ্দিন (নৌকা)

    কুমিল্লা-১: মোঃ আবদুস সবুর (নৌকা)

    কুমিল্লা-৫: এম এ জাহের (স্বতন্ত্র)

    কুমিল্লা-৪: মোঃ আবুল কালাম আজাদ (স্বতন্ত্র)

    কুমিল্লা-৩: জাহাঙ্গীর আলম (স্বতন্ত্র)

    কুমিল্লা-২: মোঃ আব্দুল মজিদ (স্বতন্ত্র)

    সাতক্ষীরা-৪: এস. এম. আতাউল হক (নৌকা)

    সাতক্ষীরা-৩: আ ফ ম রুহুল হক (নৌকা)

    সাতক্ষীরা-১: ফিরোজ আহম্মেদ স্বপন (নৌকা)

    খুলনা-৬: মোঃ রশীদুজ্জামান (নৌকা)

    খুলনা-৫: নারায়ন চন্দ্র চন্দ (নৌকা)

    খুলনা-৩: এস এম কামাল হোসেন (নৌকা)

    খুলনা-১: ননী গোপাল মন্ডল (নৌকা)

    হবিগঞ্জ-৪: সৈয়দ সায়েদুল হক সুমন (স্বতন্ত্র)

    হবিগঞ্জ-৩: মোঃ আবু জাহির (নৌকা)

    হবিগঞ্জ-২: ময়েজ উদ্দিন শরীফ (নৌকা)

    চাঁপাইনবাবগঞ্জ-৩: মোঃ আব্দুল ওদুদ (নৌকা)

    চাঁপাইনবাবগঞ্জ-২: মুঃ জিয়াউর রহমান (নৌকা)

    গাজীপুর-৫: আখতারউজ্জামান (স্বতন্ত্র)

    গাজীপুর-২: মোঃ জাহিদ আহসান রাসেল (নৌকা)

    গাইবান্ধা-১: আব্দুল্লাহ নাহিদ নিগার (স্বতন্ত্র)

    খুলনা-৪: আব্দুস সালাম মূর্শেদী (নৌকা)

    খুলনা-২: শেখ সালাহউদ্দিন (নৌকা)

    লক্ষীপুর-৪: মোঃ আবদুল্লাহ (স্বতন্ত্র)

    লক্ষীপুর-৩: মোহাম্মদ গোলাম ফারুক (নৌকা)

    লক্ষীপুর-২: নূর উদ্দিন চৌধুরী নয়ন (নৌকা)

    লক্ষীপুর-১: আনোয়ার হোসেন খান (নৌকা)

    মৌলভীবাজার-৪: মোঃ আব্দুস শহীদ (নৌকা)

    শেরপুর-২: মতিয়া চৌধুরী (নৌকা)

    মেহেরপুর-২: আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক (নৌকা)

    সুনামগঞ্জ-৪: মোহম্মদ সাদিক (নৌকা)

    শেরপুর-৩: এ. ডি. এম. শহিদুল ইসলাম (নৌকা)

    শেরপুর-১: মোঃ ছানুয়ার হোসেন ছানু (স্বতন্ত্র)

    বাগেরহাট-৩: হাবিবুন নাহার (নৌকা)

    বাগেরহাট-২: শেখ তন্ময় (নৌকা)

    গোপালগঞ্জ-২: শেখ ফজলুল করিম সেলিম (নৌকা)

    গোপালগঞ্জ-১: মুহাম্মদ ফারুক খান (নৌকা)

    ঝালকাঠি-১: মুহাম্মদ শাহজাহান ওমর (নৌকা)

    মৌলভীবাজার-১: মোঃ শাহাব উদ্দিন (নৌকা)

    সুনামগঞ্জ-৫: মহিবুর রহমান মানিক (নৌকা)

    সুনামগঞ্জ-২: জয়া সেন গুপ্ত (স্বতন্ত্র)

    ঠাকুরগাঁও-২: মোঃ মাজহারুল ইসলাম (নৌকা)

    ঠাকুরগাঁও-১: রমেশ চন্দ্র সেন (নৌকা)

    সাতক্ষীরা-২: মোঃ আশরাফুজ্জামান (লাঙ্গল)

    মৌলভীবাজার-৩: মোহাম্মদ জিল্লুর রহমান (নৌকা)

    গাজীপুর-৩: রুমানা আলী (নৌকা)

    গাজীপুর-৪: সিমিন হোসেন রিমি (নৌকা)

    রংপুর-৫: মোঃ জাকির হোসেন সরকার (স্বতন্ত্র)

    রাঙ্গামাটি: দীপংকর তালুকদার (নৌকা)

    কুষ্টিয়া-২: মোঃ কামারুর আরেফিন (স্বতন্ত্র)

    বাগেরহাট-৪: এইচ. এম. বদিউজ্জামান সোহাগ (নৌকা)

    বাগেরহাট-১: শেখ হেলাল উদ্দিন (নৌকা)

    দিনাজপুর-৬: মোঃ শিবলী সাদিক (নৌকা)

    দিনাজপুর-৩: ইকবালুর রহিম (নৌকা)

    নীলফামারী-৪: মোঃ সিদ্দিকুল আলম (স্বতন্ত্র)

    নীলফামারী-৩: মোঃ সাদ্দাম হোসেন পাভেল (স্বতন্ত্র)

    নীলফামারী-১: মোঃ আফতাব উদ্দিন সরকার (নৌকা)

    নোয়াখালী-৫: ওবায়দুল কাদের (নৌকা)

    নোয়াখালী-৪: মোহাম্মদ একরামুল করিম চৌধুরী (নৌকা)

    নোয়াখালী-৩: মোঃ মামুনুর রশিদ কিরণ (নৌকা)

    দিনাজপুর-৪: আবুল হাসান মাহমুদ আলী (নৌকা)

    দিনাজপুর-২: খালিদ মাহমুদ চৌধুরী (নৌকা)

    ঠাকুরগাঁও-৩: হাফিজ উদ্দিন আহমেদ (লাঙ্গল)

    পঞ্চগড়-২: মোঃ নুরুল ইসলাম সুজন (নৌকা)

    পঞ্চগড়-১: নাঈমুজ্জামান ভূঁইয়া (নৌকা)

    শরীয়তপুর-২: এ কে এম এনামুল হক শামীম (নৌকা)

    গাইবান্ধা-২: শাহ সারোয়ার কবীর (স্বতন্ত্র)

    নরসিংদী-৫: রাজি উদ্দিন আহমেদ (নৌকা)

    নরসিংদী-৪: নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন (নৌকা)

    নরসিংদী-৩: মোঃ সিরাজুল ইসলাম মোল্লা (স্বতন্ত্র)

    নরসিংদী-২: আনোয়ারুল আশরাফ খান (নৌকা)

    নরসিংদী-১: মোহাম্মদ নজরুল ইসলাম (নৌকা)

    ঢাকা-১৭: মোহাম্মদ আলী আরাফাত (নৌকা)

    ঢাকা-১৫: কামাল আহমেদ মজুমদার (নৌকা)

    ঢাকা-১৪: মোঃ মাইনুল হোসেন খান (নৌকা)

    ঢাকা-১২: আসাদুজ্জামান খান (নৌকা)

    ঢাকা-১১: মোহাম্মদ ওয়াকিল উদ্দিন (নৌকা)

    ঢাকা-১০: ফেরদৌস আহমেদ (নৌকা)

    ঢাকা-৯: সাবের হোসেন চৌধুরী (নৌকা)

    ঢাকা-৭: মোহাম্মদ সোলায়মান সেলিম (নৌকা)

    ঢাকা-৪: মোঃ আওলাদ হোসেন (স্বতন্ত্র)

    ঢাকা-১: সালমান ফজলুর রহমান (নৌকা)

    পাবনা-৫: গোলাম ফারুক খন্দঃ প্রিন্স (নৌকা)

    পাবনা-৪: গালিবুর রহমান শরীফ (নৌকা)

    পাবনা-৩: মোঃ মকবুল হোসেন (নৌকা)

    পাবনা-২: আহমেদ ফিরোজ কবির (নৌকা)

    পাবনা-১: মোঃ শামসুল হক টুকু (নৌকা)

    ব্রাহ্মণবাড়িয়া-৫: ফয়জুর রহমান (নৌকা)

    ব্রাহ্মণবাড়িয়া-৩: র. আ. ম. ওবায়দুল মোকতাদির চৌধুরী (নৌকা)

    চুয়াডাঙ্গা-২: মোঃ আলী আজগার (নৌকা)

    ব্রাহ্মণবাড়িয়া-১: এস. এ. কে. একরামুজ্জামান (স্বতন্ত্র)

    গাইবান্ধা-৫: মাহমুদ হাসান রিপন (নৌকা)

    রাজশাহী-৬: মোঃ শাহরিয়ার আলম (নৌকা)

    রাজশাহী-৫: মোঃ আব্দুল ওয়াদুদ (নৌকা)

    রাজশাহী-৩: মোহাঃ আসাদুজ্জামান আসাদ (নৌকা)

    রাজশাহী-১: ওমর ফারুক চৌধুরী (নৌকা)

    গাইবান্ধা-৩: উম্মে কুলসুম স্মৃতি (নৌকা)

    চট্টগ্রাম-১৪: মোঃ নজরুল ইসলাম চৌধুরী (নৌকা)

    চট্টগ্রাম-৬: এবিএম ফজলে করিম চৌধুরী (নৌকা)

    চট্টগ্রাম-৭: মোহাম্মদ হাছান মাহমুদ (নৌকা)

    চট্টগ্রাম-৩: মাহফুজুর রহমান (নৌকা)

    চট্টগ্রাম-১৫: আব্দুল মোতালেব (স্বতন্ত্র)

    চট্টগ্রাম-১৬: মজিবুর রহমান (স্বতন্ত্র)

    চট্টগ্রাম-২: খাদিজাতুল আনোয়ার (নৌকা)

    ব্রাহ্মণবাড়িয়া-৬: ক্যাপ্টেন (অবঃ) এ বি তাজুল ইসলাম (নৌকা)

    নোয়াখালী-৬: মোহাম্মদ আলী (নৌকা)

    নারায়ণগঞ্জ-৫: এ কে এম সেলিম ওসমান (লাঙ্গল)

    নারায়ণগঞ্জ-৪: শামীম ওসমান (নৌকা)

    নারায়ণগঞ্জ-৩: আব্দুল্লাহ-আল-কায়সার (নৌকা)

    নারায়ণগঞ্জ-২: মোঃ নজরুল ইসলাম বাবু (নৌকা)

    নারায়ণগঞ্জ-১: গোলাম দস্তগীর গাজী (নৌকা)

    সিলেট-৬: নুরুল ইসলাম নাহিদ (নৌকা)

    সিলেট-৫: মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী (স্বতন্ত্র)

    সিলেট-৪: ইমরান আহমদ (নৌকা)

    সিলেট-৩: হাবিবুর রহমান (নৌকা)

    সিলেট-২: শফিকুর রহমান চৌধুরী (নৌকা)

    সিলেট-১: এ কে আব্দুল মোমেন (নৌকা)

    চট্টগ্রাম-১: মাহাবুব উর রহমান (নৌকা)

    চট্টগ্রাম-১০: মোঃ মহিউদ্দিন বাচ্চু (নৌকা)

    চট্টগ্রাম-৫: ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (লাঙ্গল)

    চট্টগ্রাম-৯: মহিবুল হাসান চৌধুরী (নৌকা)

    চট্টগ্রাম-৪: এস এম আল মামুন (নৌকা)

    চট্টগ্রাম-৮: আবদুস ছালাম (স্বতন্ত্র)

    চট্টগ্রাম-১১: এম আবদুল লতিফ (নৌকা)

    চট্টগ্রাম-১২: মোতাহেরুল ইসলাম চৌধুরী (নৌকা)

    চুয়াডাঙ্গা-১: সোলায়মান হক জোয়ার্দ্দার (নৌকা)

    ফেনী-৩: মাসুদ উদ্দিন চৌধুরী (লাঙ্গল)

    ফেনী-২: নিজাম উদ্দিন হাজারী (নৌকা)

    ফেনী-১: আলাউদ্দিন আহম্মদ চৌধুরী (নৌকা)

    টাঙ্গাইল-৭: খান আহমেদ শুভ (নৌকা)

    টাঙ্গাইল-৫: মোঃ ছানোয়ার হোসেন (স্বতন্ত্র)

    টাঙ্গাইল-৪: আবদুল লতিফ সিদ্দিকী (স্বতন্ত্র)

    টাঙ্গাইল-৩: আমানুর রহমান খান রানা (স্বতন্ত্র)

    টাঙ্গাইল-২: ছোট মনির (নৌকা)

    টাঙ্গাইল-১: মোঃ আব্দুর রাজ্জাক (নৌকা)

    মুন্সিগঞ্জ-২: সাগুফতা ইয়াসমিন এমিলি (নৌকা)

    নওগাঁ-৬: মোঃ ওমর ফারুক (স্বতন্ত্র)

    নওগাঁ-৫: নিজাম উদ্দিন জলিল জন (নৌকা)

    নওগাঁ-৪: এম এম ব্রহানী সুলতান মামুন (স্বতন্ত্র)

    নওগাঁ-৩: সৌরেন্দ্র নাথ চμবর্ত্তী (নৌকা)

    নওগাঁ-১: সাধন চন্দ্র মজুমদার (নৌকা)

    বান্দরবান: বীর বাহাদুর উ শৈ সিং (নৌকা)

    ব্রাহ্মণবাড়িয়া-২: মোঃ মঈন উদ্দিন (স্বতন্ত্র)

    ঝিনাইদহ-৪: মোঃ আনোয়ারুল আজীম আনার (নৌকা)

    ঝিনাইদহ-৩: মোঃ সালহ উদ্দিন মিয়াজী (নৌকা)

    ঝিনাইদহ-২: মোঃ নাসের শাহরিয়ার জাহেদী (স্বতন্ত্র)

    ঝিনাইদহ-১: আব্দুল হাই (নৌকা)

    নড়াইল-২: মাশরাফী বিন মোর্ত্তজা (নৌকা)

    নড়াইল-১: বি এম কবিরুল হক (নৌকা)

    মানিকগঞ্জ-১: সালাউদ্দিন মাহমুদ (স্বতন্ত্র)

    ভোলা-৪: আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব (নৌকা)

    ভোলা-৩: নুরুন্নবী চৌধুরী (নৌকা)

    ভোলা-২: আলী আজম (নৌকা)

    ভোলা-১: তোফায়েল আহমেদ (নৌকা)

    হবিগঞ্জ-১: আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী (স্বতন্ত্র)

    খাগড়াছড়ি: কুজেন্দ্র লাল ত্রিপুরা (নৌকা)

    বগুড়া-২: শরিফুল ইসলাম জিন্নাহ (লাঙ্গল)

    বগুড়া-৩: খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী (স্বতন্ত্র)

    বগুড়া-১: সাহাদারা মান্নান (নৌকা)

    বগুড়া-৫: মোঃ মজিবর রহমান মজনু (নৌকা)

    বগুড়া-৭: মোঃ মোস্তফা আলম (নৌকা)

    ঢাকা-৪: আওলাদ হোসেন (স্বতন্ত্র)

    ঢাকা-৮: আফম বাহাউদ্দিন নাসিম (নৌকা)

    ঢাকা-৯: সাবের হোসেন চৌধুরী (নৌকা)

    ঢাকা-১০: ফেরদৌস আহমেদ (নৌকা) ঢাকা-১২: আসাদুজ্জামান খাঁন কামাল (নৌকা)

    ঢাকা-১৫: কামাল আহমেদ মজুমদার (নৌকা)

    ঢাকা-১৭: মো. এ. আরাফাত (নৌকা)

    গোপালগঞ্জ-২ শেখ ফজলুল করিম সেলিম (নৌকা)

    জামালপুর-৪: মো: আব্দুর রশীদ (স্বতন্ত্র)

    যশোর-৪: এনামুল হক বাবুল (নৌকা)

    যশোর-৩: কাজী নাবিল আহমেদ (নৌকা)

    জামালপুর-৫: মোঃ আবুল কালাম আজাদ (নৌকা)

    জামালপুর-৩: মির্জা আজম (নৌকা)

    জামালপুর-২: মোঃ ফরিদুল হক খান (নৌকা)

    জামালপুর-১: নূর মোহাম্মদ (নৌকা)

    ময়মনসিংহ-৯: আব্দুস সালাম (নৌকা)

    ময়মনসিংহ-৪: মোহাম্মদ মোহিত উর রহমান (নৌকা)

    ফরিদপুর-৩: আব্দুল কাদের আজাদ (স্বতন্ত্র)

    সিরাজগঞ্জ-৫: আব্দুল মমিন মন্ডল (নৌকা)

    সিরাজগঞ্জ-৪: মোঃ শফিকুল ইসলাম (নৌকা)

    সিরাজগঞ্জ-৩: মোঃ আব্দুল আজিজ (নৌকা)

    সিরাজগঞ্জ-২: মোছাঃ জান্নাত আরা হেনরী (নৌকা)

    সিরাজগঞ্জ-১: তানভীর শাকিল জয় (নৌকা)

    ফরিদপুর-১: মোঃ আব্দুর রহমান (নৌকা)

    বরিশাল-৬: আবদুল হাফিজ মল্লিক (নৌকা)

    বরিশাল-৫: জাহিদ ফারুক (নৌকা)

    বরিশাল-৩: গোলাম কিবরিয়া টিপু (লাঙ্গল)

    জামালপুর-৪: আব্দুর রশীদ (স্বতন্ত্র)

    বরিশাল-১: আবুল হাসানাত আবদুল্লাহ্ (নৌকা)

    নাটোর-৪: মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী (নৌকা)

    নাটোর-১: মোঃ আবুল কালাম (স্বতন্ত্র)

    নাটোর-৩: জুনাইদ আহমেদ পলক (নৌকা)

    নাটোর-২: শফিকুল ইসলাম শিমুল (নৌকা)

    রাজশাহী-৪: মোঃ আবুল কালাম আজাদ (নৌকা)

    বরগুনা-১: গোলাম সরোয়ার টুকু (স্বতন্ত্র)

    রংপুর-১: মোঃ আসাদুজ্জামান বাবলু (স্বতন্ত্র)

    মুন্সিগঞ্জ-৩: মোহাম্মদ ফয়সাল (স্বতন্ত্র)

    যশোর-২: মোঃ তৌহিদুজ্জামান (নৌকা)

    যশোর-১: শেখ আফিল উদ্দিন (নৌকা)

    যশোর-৬: মোঃ আজিজুল ইসলাম (স্বতন্ত্র)

    যশোর-৫: মোঃ ইয়াকুব আলী (স্বতন্ত্র)

    রংপুর-২: আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী (নৌকা)

    পটুয়াখালী-৪: মোঃ মহিব্বুর রহমান (নৌকা)

    পটুয়াখালী-৩: এস. এম শাহজাদা (নৌকা)

    মৌলভীবাজার-২: শফিউল আলম চৌধুরী (নৌকা)

    রংপুর-৬: শিরীন শারমিন চৌধুরী (নৌকা)

    পটুয়াখালী-৪: মোঃ মহিববুর রহমান (নৌকা)

    পটুয়াখালী-৩: এস. এম শাহজাদা (নৌকা)

    পটুয়াখালী-১: এ.বি.এম. রুহুল আমিন হাওলাদার (লাঙ্গল)

    পটুয়াখালী-২: আ. স. ম. ফিরোজ (নৌকা)

    মৌলভীবাজার-২: শফিউল আলম চৌধুরী (নৌকা)

    ফরিদপুর-৪: মজিবুর রহমান চৌধুরী নিক্সন (স্বতন্ত্র)

    ঢাকা-৩: নসরুল হামিদ বিপু (নৌকা)

    রাজবাড়ী-২: মোঃ জিল্লুল হাকিম (নৌকা)

    রাজবাড়ী-১: কাজী কেরামত আলী (নৌকা)

    টাঙ্গাইল-৬: আহসানুল ইসলাম (টিটু)

    নীলফামারী-২: আসাদুজ্জামান নূর (নৌকা)

    গাজীপুর-১: আ.ক.ম মোজাম্মেল হক (নৌকা)

    টাঙ্গাইল-৮: অনুপম শাহজাহান জয় (নৌকা)

    মানিকগঞ্জ-৩: জাহিদ মালেক (নৌকা)

    মাদারীপুর-৩: মোসাঃ তাহমিনা বেগম (স্বতন্ত্র)

    ফরিদপুর-২: শাহদাব আকবর (নৌকা)

    সুনামগঞ্জ-৩: এম এ মান্নান (নৌকা)

    রংপুর-৪: টিপু মুন্সি (নৌকা)

    কিশোরগঞ্জ-১: সৈয়দা জাকিয়া নূর লিপি (নৌকা)

    চট্টগ্রাম-১৩: সাইফুজ্জামান চৌধুরী (নৌকা)

    ময়মনসিংহ-১: মাহমুদুল হক সায়েম (স্বতন্ত্র)

    চাঁদপুর-৫: রফিকুল ইসলাম (নৌকা)

    চাঁদপুর-২: মোফাজ্জল হোসাইন চৌধুরী (নৌকা)

    কিশোরগঞ্জ-৫: মোঃ আফজাল হোসেন (নৌকা)

    কিশোরগঞ্জ-৩: মোঃ মজিবুল হক চুন্নু (লাঙ্গল)

    দিনাজপুর-৫: মোস্তাফিজুর রহমান (নৌকা)

    রংপুর-৩: গোলাম মোহাম্মদ কাদের (লাঙ্গল)

    মাগুরা-১: সাকিব আল হাসান (নৌকা)

    দিনাজপুর-১: মোঃ জাকারিয়া (স্বতন্ত্র)

    বরিশাল-৪: পংকজ নাথ (স্বতন্ত্র)

    চাঁদপুর-১: সেলিম মাহমুদ (নৌকা)

    চাঁদপুর-৩: ডাঃ দীপু মনি (নৌকা)

    মেহেরপুর-১: ফরহাদ হোসেন (নৌকা)

    ঢাকা-১৮: মোঃ খসরু চৌধুরী (স্বতন্ত্র)

    ময়মনসিংহ-৮: মাহমুদ হাসান সুমন (স্বতন্ত্র)

    ময়মনসিংহ-৯: আব্দুস সালাম (নৌকা)

    ময়মনসিংহ-৫: মোঃ নজরুল ইসলাম (স্বতন্ত্র)

    গোপালগঞ্জ-৩: শেখ হাসিনা (নৌকা)

    কিশোরগঞ্জ-৬: নাজমুল হাসান পাপন (নৌকা)

    ব্রাহ্মণবাড়িয়া-৪: আনিসুল হক (নৌকা)

    জয়পুরহাট-২: আবু সাঈদ আল মাহমুদ স্বপন (নৌকা)

    জয়পুরহাট-১: শামছুল আলম দুদু (নৌকা)

    পিরোজপুর-২: মোঃ মহিউদ্দিন মহারাজ (স্বতন্ত্র)

    বরিশাল-২: রাশেদ খান মেনন (নৌকা)

    লালমনিরহাট-১: মোঃ মোতাহার হোসেন (নৌকা)

    রাজশাহী-২: মোঃ শফিকুর রহমান বাদশা (স্বতন্ত্র)

    নাটোর-৩: জুনাইদ আহমেদ পলক (নৌকা)

    চাঁপাইনবাবগঞ্জ-১: সামিল উদ্দিন আহমেদ শিমুল (নৌকা)

    লালমনিরহাট-৩: মোঃ মতিয়ার রহমান (নৌকা)

    লালমনিরহাট-২: নুরুজ্জামান আহমেদ (নৌকা)।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন