শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • ঢাকা-১৩ আসন

    ২ ঘণ্টায় চার কেন্দ্রে ভোট পড়েছে ৩.৬ শতাংশ

    ২ ঘণ্টায় চার কেন্দ্রে ভোট পড়েছে ৩.৬ শতাংশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা-১৩ আসনে আলী হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। এই প্রতিষ্ঠানে ৪টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। দুটি কেন্দ্রে মহিলা এবং দুটি কেন্দ্রে পুরুষ ভোটাররা ভোট দিচ্ছেন। সকালে খুব একটা ভোটার উপস্থিতি ছিল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে। তবে কেন্দ্রে ভোটার উপস্থিতির চেয়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ভিড় বেশি।


    এই আসনে মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ৪৩৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ তিন হাজার ৭৪৪ জন এবং নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৬৮৮ জন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। চার কেন্দ্রে ৩.৬ শতাংশ ভোট পড়েছে।

       

    রোববার মোহাম্মদপুরের শংকরে আলী হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এমন চিত্র দেখা গেছে। নির্বাচনে দায়িত্বপ্রাপ্তদের তথ্য মতে, এই প্রতিষ্ঠানের চার কেন্দ্রে ১০ হাজার ২৬৯ জন ভোটার রয়েছেন। কেন্দ্রটির চার কেন্দ্রে ২০টি কক্ষে ভোট গ্রহণ চলছে। ভোট দিতে নারী-পুরুষ ভোটাররা আসছেন। ভিড় না থাকায় ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে না।


    ভোট কক্ষের বাইরে ভোটারদের কোনো লাইন দেখা যায়নি। কেন্দ্রের মূল ফটক থেকে ভিতরে প্রবেশেও নেই কোনো জটলা। কেন্দ্রের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। কক্ষের ভিতরে পোলিং অফিসারদের ব্যস্ততা খুব একটা নেই।

     

    এই প্রতিষ্ঠানের প্রিজাইডিং অফিসার হারুনুর রশীদ বলেন, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ১২৬নং কেন্দ্রে ভোট পড়েছে ১৪৭টি এবং ১২৭নং কেন্দ্রে ভোট পড়েছে ৯২টি। এদিকে ১২৪নং কেন্দ্রে ভোট পড়েছে ৫৫টি এবং ১২৫নং কেন্দ্রে ভোট পড়েছে ৫১টি। কেন্দ্র-১২৪ ও কেন্দ্র-১২৫ এ মোট ৫ হাজার ২৫ জন ভোটার আছেন। নির্দেশনা অনুযায়ী দুইঘন্টা পরপর ভোট কাউন্ট করা হচ্ছে। সকালের দিকে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়ছে।

     

    ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকসহ ছয়জন প্রার্থী রয়েছেন। বাকীরা হলেন- কামরুল আহসান, মো. জাফর ইকবাল নান্টু, মোহাম্মদ  জাহাঙ্গীর কামাল, মো. শাহাবুদ্দিন, মো. সোহেল সামাদ বাচ্চু।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন