শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবরে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী কৃষি ও খাদ্যে ১.১ বিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দেশব্যাপী স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্যোগ বাংলাদেশের ১৪ ফল এখন জিআই স্বীকৃত, খুলছে নতুন বাজার জীবনের জটিল সমীকরণ নিয়ে ‘আজও অর্ধাঙ্গিনী’, প্রকাশ্যে ট্রেলার ১৪ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগে অগ্রগতি, পদায়ন ও যোগদান নিয়ে বৈঠক রোববার প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রশংসায় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত
  • ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন সিইসি

    ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন সিইসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্ভয়ে ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন। 

    ৭ জানুয়ারির ভোট দেশে ও বিদেশে গ্রহণযোগ্য হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

    সিইসি বলেন: বিজ্ঞাপন দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। সংসদ ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বোচ্চ চেষ্টা করছে 
    নির্বাচন কমিশন।

    তিনি জানান, নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল, মোট ১৯৩১ জন প্রার্থী অংশ নিচ্ছেন। বিজ্ঞাপন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তিনি জনগণের সহযোগিতা কামনা করেন। 

    একইসঙ্গে ভোটারদের ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

    সিইসি বলেন: সকল দলকে নির্বাচনের সংলাপে আমন্ত্রণ জানিয়েছি কিন্তু সাড়া দেয়নি। সকলের সহযোগিতায় ভোট সুষ্ঠ হয়। এবারের ভোটে রাজনৈতিক অংশগ্রহণ হচ্ছে না এবং প্রত্যাশিত প্রতিদ্বন্দ্বিতা নেই, তাই বলে ভোট অংশগ্রহণ মূলক হচ্ছে না একথা বলা যাবে না।

    কাজী হাবিবুল আউয়াল বলেন: ভোট সুষ্ঠু করতে সব বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। ভোট কারচুপি হলে ভোটগ্রহণ বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে। নির্ভয়ে সব ভোটারদের নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি। ভোট কারচুপি রোধে সব প্রার্থীদের সব কেন্দ্রে পোলিং এজেন্ট দেবার আহ্বান জানিয়েছি।

    তিনি বলেন: রাজনৈতিক দল গুলো সহিংসতা বন্ধ করে শান্তি পূর্ণ কর্মসূচি করার ঘোষণা ছিলো কিন্তু সেটা ভোট বর্জনকারী দল সেটা মনে নি। ৭ জানুয়ারির ভোট দেশে ও বিদেশে গ্রহণযোগ্য হবে।

    প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশে ভাষণটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে  সম্প্রচার করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন