শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবরে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী কৃষি ও খাদ্যে ১.১ বিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দেশব্যাপী স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্যোগ বাংলাদেশের ১৪ ফল এখন জিআই স্বীকৃত, খুলছে নতুন বাজার জীবনের জটিল সমীকরণ নিয়ে ‘আজও অর্ধাঙ্গিনী’, প্রকাশ্যে ট্রেলার ১৪ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগে অগ্রগতি, পদায়ন ও যোগদান নিয়ে বৈঠক রোববার প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রশংসায় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত রোমে মর্মান্তিক হত্যাকাণ্ড: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত
  • রাজধানীতে ট্রেনে আগুন: শেখ হাসিনা বার্নে ভর্তি ৮ জন

    রাজধানীতে ট্রেনে আগুন: শেখ হাসিনা বার্নে ভর্তি ৮ জন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় আহত হয়ে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮ জন। তারা ঝুঁকিমুক্ত হলেও 

    দীর্ঘসময় মেন্টাল ট্রমা থেকে যাবে বলে মনে করছেন চিকিৎসকরা।

    শনিবার ৬ জানুয়ারি সকাল ৯টায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিউট এর প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন এই তথ্য নিশ্চিত করেন।

    তিনি বলেন, এখানে ৮ জন রোগী ভর্তি আছেন। তাদের সবারই বার্নের পরিমান কম, তবে সবারই শ্বাসনালী পুড়ে গেছে। সবাই ঝুঁকিমুক্ত নয়। তারা সবাই 
    শারিরীকভাবে সুস্থ্য হলে মেন্টাল ট্রমা থেকে যাবে লম্বা সময়।

    জানা যায়, তাদের মধ্যে একজন নারী, দু’জন শিশু ও বাকি চারজন পুরুষ। এছাড়া আরেকজন চিকিৎসা নিয়ে চলে গেছেন।

    ঢাকা মেডিকেলে ভর্তি হওয়া অমিত কুমার দেবনাথ ছুটির ছাড়পত্র নিয়েছেন।

    আহতরা হলেন, আসিফ মোহাম্মদ খান (৩০), ডক্টর কৌশিক বিশ্বাস (৩২), নাফিজ আলম (২২), মো মাসুদ রানা (৩১), ডেইজি আক্তার রত্না (৪০), রেহান (৬), দিহান (১১) ও মো. ইকবাল।

    শেখ হাসিনা বার্নের আবাসিক সার্জন তরিকুল ইসলাম আটজনের পরিচয় নিশ্চিত করেন।

    গতকাল শুক্রবার রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন