শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • কূটনীতিকদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক ৪ জানুয়ারি

    কূটনীতিকদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক ৪ জানুয়ারি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে আগামী ৪ জানুয়ারি ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন প্রধান এবং ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

    সোমবার ২৫ ডিসেম্বর ইসি সচিবালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মো. শরিফুল আলমের সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

    চিঠিতে বলা হয়েছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে, বৈঠকে সে বিষয়ে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিকে অবহিত করা হবে।

    চিঠিতে কূটনীতিকদের আমন্ত্রণ জানাতে এবং তাদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র সচিবকে অনুরোধ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন