শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • আবরাও ২০২৬ বিশ্বকাপ নিয়ে ব্রাজিলের শঙ্কা

    আবরাও ২০২৬ বিশ্বকাপ নিয়ে ব্রাজিলের শঙ্কা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রেসিডেন্ট এডনালদো রদ্রিগেজকে তার পদ থেকে ছাঁটাই করেছেন রিও ডি জেনেরোর কোর্ট। ফিফা আইন অনুযায়ী, সদস্য অ্যাসোসিয়েশনে বাইরের হস্তক্ষেপ বৈধ নয়। তাতে চটেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। দেশটির জন্য তাই অপেক্ষা করছে কঠিন শাস্তি। এমনকি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের নিষিদ্ধ করারও হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি। তাতে শঙ্কা জেগেছে সেলেসাওদের ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও।

    ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে দেয়া এক চিঠিতে ফিফা জানায়, দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি এডনাল্ডো রদ্রিগেজকে সরানোর তৎপরতা থামাতে হবে। এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না। ফিফার চিঠির পরও যদি তাড়াহুড়ো করে রদ্রিগেজকে সরিয়ে দেওয়া হয় তাহলে শাস্তির মুখে পড়তে পারে ব্রাজিল ফুটবল সংস্থা।

    ব্রাজিল ফুটবল সংস্থার নির্বাচনে অনিয়মের অভিযোগে রদ্রিগেজ ও তার কমিটির বাকিদের সরিয়ে দেয় রিও ডি জেনিরোর একটি আদালত। সেই নির্দেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যান ব্রাজিল ফুটবলের সভাপতি কিন্তু সেখানেও নিম্ন আদালতের নির্দেশ বহাল থাকে। ফিফার নিয়ম অনুযায়ী, ফুটবল সংস্থায় সরকার, আদালত বা তৃতীয় পক্ষের যে কোনও রকমের হস্তক্ষেপ সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো রকমের সমস্যা হলে ফুটবল সংস্থাকেই সেটির সমাধান করতে হয়।

    ফিফা ও কনমেবল (দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা) জানিয়েছে, তারা একটি কমিটি তৈরি করছে। সেই কমিটি এই বিষয়টি খতিয়ে দেখবে। আগামী ৮ জানুয়ারি সেই কমিটির সদস্যরা ব্রাজিলে যাবেন। তারা সেখানকার ফুটবল সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন ও অভিযোগ খতিয়ে দেখবেন। 

    এছাড়া ৮ জানুয়ারির পূর্ব পর্যন্ত ব্রাজিল ফুটবল সংস্থাকে কোনো রকমের সিদ্ধান্ত নিতে নিষেধ করেছে ফিফা। তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ যাতে না হয় সে দিকেও নজর দিতে বলা হয়েছে। যদি তেমনটা হয় তা হলে কড়া পদক্ষেপ নিতে পারে ফিফা, এমনকি ফুটবল থেকে ব্রাজিলকে নিষিদ্ধও করতে পারে তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন