বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • জম্মু-কাশ্মীর সংঘর্ষে ৪ ভারতীয় সেনা নিহত

    জম্মু-কাশ্মীর সংঘর্ষে ৪ ভারতীয় সেনা নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জম্মু ও কাশ্মিরের পুঞ্চ জেলায় বিচ্ছিন্নতাকামীদের সাথে বন্দুকযুদ্ধে চার সেনা সদস্য নিহত এবং তিনজন আহত হয়েছে।

    শুক্রবার (২২ ডিসেম্বর) সেনাবাহিনীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

    বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩.৪৫ মিনিটে রাজৌরির পুঞ্চ অঞ্চলের ডেরা কি গালির মধ্য দিয়ে যাওয়া সেনাবাহিনীর দুটি গাড়িতে গুলি চালানোর পর এ সংঘর্ষ শুরু হয়।

    সেনাবাহিনী অবশ্য বুধবার রাত থেকে ডেরা কি গালিতে এবং এর আশপাশে অভিযান চালাচ্ছে।

    কাশ্মিরের ওই এলাকাটি ডিকেজি এলাকা নামেও পরিচিত। সেখানে লড়াই এখনো চলছে।

    ভারতের এক প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে ডিকেজির সাধারণ এলাকায় যৌথ অভিযান চালানো হয়েছিল। আজ সন্ধ্যায় যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং সেখানে লড়াই চলছে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন