শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সিসিকে শেখ হাসিনার অভিনন্দন

    আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সিসিকে শেখ হাসিনার অভিনন্দন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিসরের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় আবদেল ফাত্তাহ আল সিসিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মিসরের প্রেসিডেন্টের কাছে পাঠানো এক চিঠিতে শেখ হাসিনা বলেন, ‘আরব প্রজাতন্ত্র মিসরের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় বাংলাদেশ সরকার ও জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আনন্দিত।’

    তিনি যোগ করেন, ‘রাষ্ট্রের এই সর্বোচ্চ পদে টানা তৃতীয় মেয়াদে আপনার ব্যাপক বিজয় স্পষ্টভাবে আপনার অনুকরণীয় প্রতিশ্রুতি, ত্যাগ এবং জাতির প্রতি সেবাকে একত্রিত করে আপনার দূরদর্শী রাষ্ট্রনায়কত্বকে প্রকাশ করে।’

    ‘বাংলাদেশ মিশরের সাথে তার সম্পর্ককে উচ্চ অগ্রাধিকার দেয়, যা থেকে সহযোগিতার উদীয়মান ক্ষেত্রগুলোতে আমাদের সম্মিলিত অংশীদারিত্ব আরও শক্তিশালী হয়,’ বলেন প্রধানমন্ত্রী।

    তিনি বলেন, ‘উভয় দেশ দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক স্তরে একটি ঐতিহাসিক, ঐতিহ্যবাহী এবং বন্ধুত্বপূর্ণ সংযোগ এগিয়ে নিয়ে চলেছে,’ এবং যোগ করেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা একসাথে, বিদ্যমান অংশীদারিত্বকে আরও গভীর ও শক্তিশালী করার জন্য সহযোগিতার নতুন উপায় অন্বেষণ করতে পারি।’

    শেখ হাসিনা সিসির সুস্বাস্থ্য, সুখ এবং ব্যক্তিগত মঙ্গল এবং ভ্রাতৃপ্রতিম মিশরীয় জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন