বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • তামিলনাড়ুতে বন্যা, মৃত্যু ১

    তামিলনাড়ুতে বন্যা, মৃত্যু ১
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের তামিলনাড়ুতে ভারী বৃষ্টির পর দক্ষিণের চারটি জেলা বন্যায় প্লাবিত হয়েছে। এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। বন্যার ফলে তামিলনাড়ুর তিরুনেলভেলি, তুতিকোরিন, টেনকাসি এবং কন্যাকুমারী জেলায় সড়ক এবং আকাশ পথে সব ধরণের যান চলাচল স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

    সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

    সোমবার ১৮ ডিসেম্বর স্থানীয় সময় রাত দেড়টা পর্যন্ত তুতিকোরিন জেলার ১৫ ঘন্টায় ৬০ সেমি বৃষ্টি হয়েছে। তিরুনেলভেলি জেলার পালায়ামকোট্টাইতে ২৬ সেমি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এদিকে কন্যাকুমারীতে ১৭ দশমিক ৩ সেমি বৃষ্টিপাত হয়েছে।

    বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। স্কুল, কলেজ, ব্যাংক, বেসরকারী প্রতিষ্ঠান এবং সরকারি খাতের সংস্থাগুলোও বন্ধ থাকবে। তিরুনেলভেলি, থুথুকুডি এবং কন্যাকুমারী জেলার হাঁটু থেকে কোমর জলাবদ্ধতা দৃষ্টি হয়েছে। পেরুঞ্জনি এবং পেচুপারাই বাঁধ থেকে পানি ছাড়ার ফলে এই বন্যা হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

    সোমবার ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন