শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • সব বাধা ফিরিয়ে শিরোপা নিজেদের করে নিল যুব টাইগার

    সব বাধা ফিরিয়ে শিরোপা নিজেদের করে নিল যুব টাইগার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইতিহাস গড়ল বাংলাদেশের যুব টাইগার বাহিনী। সাকিব-তামিমরা যা পারেননি, তাই করে দেখাল আহরার আমিন, আশিকুর শিবলিরা। জিতে নিলো এশিয়া কাপ শিরোপা। প্রথমবারের মতো দখল করল এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের মুকুট। ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে জুনিয়র টাইগাররা।

    রোববার ১৭ ডিসেম্বর দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আগে ব্যাট করে ৮ উইকেটে ২৮২ রান করে বাংলাদেশ। শতক হাঁকান আশিকুর রহমান শিবলি, খেলেন ১২৯ রানের ইনিংস। জবাবে ২৪.৫ ওভারে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায় আরব আমিরাত। ১৯৫ রানের বিশাল জয় পায় টাইগাররা।

    এর আগে, ছোটদের হাত ধরে বাংলাদেশ পেয়েছিল বিশ্বজয়ের স্বাদ, সেই ছোটদের হাত ধরেই ঘুচালো অপেক্ষা, দূর হলো অপূর্ণতা। যদিও শিরোপা এলো বয়সভিত্তিক ক্রিকেট থেকে।

    টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই জিসান আলমকে হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ৭ রানে ওমিদ রেহমানের বলে বিদায় নেন তিনি। জিসানকে হারালেও তিনে নামা রিজওয়ানকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন আশিকুর রহমান শিবলি। এরপর ১২৫ রানের এক জুটি গড়ে তুলেন দু’জনে। ৭১ বলে ৬০ রান করে রিজওয়ান আউট হলে ভাঙে জুটি।

    তাতে অবশ্য রানের গতি কমেনি, তৃতীয় উইকেট জুটিতে আরিফুল ইসলামকে নিয়ে ৮৬ রানের জুটি গড়েন শিবলি। ১২৯ বলে শতক তুলে নেন তিনি। ফিফটি তুলে নেন আরিফুল। তবে বিদায় নেন এর পরপরই। ৪০ বলে ৫০ রানে আউট হন তিনি। এরপর বলার মতো সংগ্রহ কেবল অধিনায়ক মাহফুজুর রাব্বির। ১১ বলে ২১ রানের ক্যামিও খেলেন তিনি।

    শেষ দিকে ব্যাটাররা ঠিক মতো সঙ্গ দিতে না পারায় তিন শ’ পেরোতে পারেনি বাংলাদেশ। ৮ উইকেটে ২৮২ রানেই থামে ইনিংস। শেষ ওভারে এসে শিবলি আউট হন ১৪৯ বলে ১২৯ রানে।

    তবে জয়ের জন্য এই লক্ষ্যই অনেক বেশি ছিল, তার প্রমাণ দেন বোলাররা। শুরুটা করেন ভারতের বিপক্ষে জয়ের নায়ক মারুফ মৃধা। আরিয়ানশ শর্মাকে (৯) শেখ পারভেজ জীবনের ক্যাচ বানিয়ে ফেরানোর পর অপর ওপেনার আকশাত রায়কে (১১) বোল্ড করেন তিনি।

    এরপর আলো কেড়ে নেন পেসার রোহানাত দৌলা বর্ষণ। একে একে ফেরান তানিশ সুরি (৬), ইথান ডি’সুজা (৪) ও প্রতিপক্ষ দলের অধিনায়ক আয়ান আফজাল খানকে (১২ বলে ৫)। ৪৫ রানেই ৫ উইকেট হারিয়ে বসে আরব আমিরাত।

    বাকি কাজের শুরুটা করেন ইমন ও জীবন। পরের চার উইকেট দখলে নেন তিনি। যাদের কেউ দুই অঙ্কের ঘরে যেতে পারেনি। ৮৭ রানে অলআউট হয় আরব আমিরাত। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন ধ্রুব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন