শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • পদ্মায় ট্রলারডুবিতে ২ জনের মৃত্যু, নিখোঁজ ১৫

    পদ্মায় ট্রলারডুবিতে ২ জনের মৃত্যু, নিখোঁজ ১৫
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইলে পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ১৫ জন।

    শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হাসাইল এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব খান বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহতরা হলেন পাশ্ববর্তী মান্দ্রা গ্রামের নজরুল বেপারীর সিফা আক্তার (১৫) ও নারায়ণগঞ্জের ফতুল্লার ফারুক হোসেনের মেয়ে ফহিজা আক্তার (৬)।

    এলাকাবাসী জানান, হাসাইল বাজার থেকে পদ্মার চরে যাওয়ার জন্য প্রায় ৪০ জন যাত্রী নিয়ে ট্রলাটি ছেড়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি নদীতে ডুবে যায়। এতে ট্রলারে থাকা শিশুসহ কমপক্ষে ১৫ জন নিখোঁজ রয়েছেন। তবে বাল্কহেডটি আটক করলেও চালক পালতক রয়েছেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ট্রলার ডুবির ঘটনায় উপজেলার মান্দ্রা গ্রামের নজরুল বেপারীর মেয়ে শিফা (১৫) ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার ফারুক হোসেনের মেয়ে ফাইজার (৬) মৃত্যু হয়েছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসলাম হোসাইন জানান, ট্রলারডুবির ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। বাল্কহেডটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন