শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী খালদো জয়িার প্রথম মৃত্যুর্বাষকিী উপলক্ষে ২৮ ডসিম্বের নাগরকি স্মরণসভা এমপির গাড়িবহরে থাকা বিএনপি নেতার মৃত্যু আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর
  • ধ্বংসস্তূপে নিখোঁজ হাজার হাজার গাজাবাসী

    ধ্বংসস্তূপে নিখোঁজ হাজার হাজার গাজাবাসী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরাইলি অব্যাহত হামলায় গাজা উপত্যকায় ১৯ হাজারের বেশি লোক নিহত হয়েছে। তবে ধ্বংস্তূপের নিচে আরো কয়েক হাজার লোক চাপা পড়ে আছে।

    গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, যুদ্ধ শুরু থেকে এ পর্যন্ত অন্তত আট হাজার মানুষ ধ্বংসস্তূপের মধ্যে নিখোঁজ রয়েছে। আর মৃত্যু ১৯ হাজার ছাড়িয়েছে। নিখোঁজ ও মৃতদের মধ্যে ৭০ শতাংশ নারী ও শিশু।

    যুক্তরাষ্ট্র চায় ইসরায়েল-হামাস যুদ্ধ ‘যত তাড়াতাড়ি সম্ভব’ শেষ হোক। এ যুদ্ধ আরো কয়েক মাস স্থায়ী হবে যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তাকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এমন কথা বলার পর ওয়াশিংটন দ্রুত যুদ্ধ বন্ধ করার কথা বলেছে। বৃহস্পতিবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে।

    হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান তেল আবিব সফরকালে ‘অদূর ভবিষ্যতে’ গাজার বিরুদ্ধে হামলার তীব্রতা হ্রাস করার পদক্ষেপ নিয়েও তিনি আলোচনা করেছিলেন। ৭ অক্টোবরে চালানো হামাসের হামলার জবাবে গাজায় ইসরাইলে পাল্টা হামলায় বেসামরিক হতাহতের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে ক্রমবর্ধমান মতবিরোধ দেখা দেয়।

    কিরবি এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি আমরা সবাই চাই যুদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব শেষ হোক।’ তিনি বলেন, হামাস পিছিয়ে গেলে এ যুদ্ধ ‘আজই সমাপ্ত হতে পারে। কিন্তু ‘এখন সেটির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।’

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলকে জোরালোভাবে সমর্থন করলেও মঙ্গলবার তিনি এ যুদ্ধের কঠোর সমালোচনা করে সতর্ক করে দিয়েছেন যে ইসরাইল গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে দেশটি বিশ্বব্যাপী তাদের সমর্থন হারানোর ঝুঁকি নিচ্ছে।

    ইসরাইল ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলায় প্রায় ১,২০০ জন নিহত হয়। এদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। হামাসের এমন হামলার জবাবে ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় ব্যাপক হামলা শুরু করে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন