শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • মাসের শুরুতে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা

    মাসের শুরুতে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রকৃতির পালাবদলে এসেছে শীতের মৌসুম। ডিসেম্বরের শুরু থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চল। একদিনের ব্যবধানে রাজধানী ঢাকার তাপমাত্রা কমেছে ২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে ‘এল নিনো’র প্রভাবে উষ্ণায়নের কারণে আগামী বছর জানুয়ারির আগে তীব্রমাত্রার শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই।

    শুক্রবার ১৫ ডিসেম্বর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২ দিনে সারাদেশে রাতের তাপমাত্রা কমেছে ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে আবহাওয়াবিদরা মনে করছেন এল নিনোর প্রভাবে মার্চ-এপ্রিল পর্যন্ত উষ্ণতা বজায় থাকতে পারে। তাই স্বাভাবিক তীব্র শীতের সাথে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহে দেশ আক্রান্ত হবে কি না তা বলা যাবে জানুয়ারির প্রথম সপ্তাহে।

    গতকাল বৃহস্পতিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ২১ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা কমার প্রবনতা অব্যাহত থাকবে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েক জেলায় বিচ্ছিন্নভাবে মৃদু শৈত্য প্রবাহ হবে।

    আবহাওয়াবিদরা বলছেন, গত ৫ ডিসেম্বর ঘুর্ণিঝড় ‘মিগজাউম’ ভারতের তামিলনাডু ও অন্ধ্র প্রদেশে আঘাত হানে। এর প্রভাবে ব্যাপক জ্বলীয় বাষ্প প্রবেশ করে ৬ ও ৭ ডিসেম্বর সারাদেশে প্রবল বৃষ্টি হয়। সৃষ্টি করে ঘন কুয়াশার। তবে গত দু’দিনে জ্বলীয় বাষ্প কমে রাতের তাপমাত্রা কমছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন