বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • বিশ্বজয়ী মেসির জার্সি সর্বোচ্চ দামে বিক্রি

    বিশ্বজয়ী মেসির জার্সি সর্বোচ্চ দামে বিক্রি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কাতারে মরুর বুকে ছয়টি জার্সি গায়ে ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো খেলেছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার বিশ্বকাপ জয়ের জার্সিগুলো নিলামে ৭৮ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮৫ কোটি ৩৭ লাখ ১৯ হাজার ৩৬০ টাকা।

    এর আগে মেসির কোনো জার্সি এত দামে বিক্রি হয়নি। সবশেষ গত বছর তার একটি জার্সি ৪.৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। ২০১৭ সালের এল ক্লাসিকোর ম্যাচে এলএম টেনের বার্সেলোনার সেই বিখ্যাত জার্সি নিলামে এমন চড়া দাম পায়।

    নিউ ইয়র্কের সোথেবি’স নিলামে মেসির জার্সিগুলো তোলা হয়। তিন দফায় দাম বেড়ে শেষ পর্যন্ত ৭৮ লাখ মার্কিন ডলারে সেগুলোর বিক্রি চূড়ান্ত হয়। এর মধ্যে ফ্রান্সের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচেরও জার্সিও রয়েছে।

    গত ২০ নভেম্বর ৩৬ বর্ষী ফুটবলার নিজেই ঘোষণা দিয়েছিলেন, বিশ্বকাপের ফাইনালসহ তার মোট ছয়টি ম্যাচের জার্সি নিলামে উঠতে যাচ্ছে। পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচের জার্সিই নিলামে উঠবে। বার্সেলোনার শিশু হাসপাতালে জার্সি বিক্রির টাকা দান করা হবে ।

    এ ঘোষণার পর থেকেই শুরু হয় আগ্রহী ক্রেতাদের তোড়জোড়। শেষ পর্যন্ত সোথেবের আয়োজিত অনলাইন নিলামে ৭৮ লাখ ডলারে জার্সিগুলো কিনে নেন এক ক্রেতা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন