শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

    বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা ও বিরোধী নেতাদের গ্রেপ্তারের বিষয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার জানিয়েছেন, ‘হাজার হাজার বিরোধীদলীয় নেতাকর্মীকে গ্রেপ্তার ও কারাগারে নির্যাতনের প্রতিবেদনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সব পক্ষকে সংযম প্রদর্শন ও সহিংসতা এড়াতে আহ্বান জানাই।’

    বুধবার (১৩ ডিসেম্বর) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

    মিলার বলেন, আমরা বাংলাদেশ সরকারকে এমন পরিস্থিতি তৈরি করতে সব অংশীদারের সঙ্গে কাজ করার আহ্বান জানাই, যাতে সবাই সহিংসতা বা প্রতিশোধের ভয় ছাড়াই প্রাক-নির্বাচন এবং নির্বাচনী পরিবেশে অবাধে অংশগ্রহণ করতে পারে।

    ব্রিফিংয়ে বাংলাদেশের সমসাময়িক বিষয়ে এক সাংবাদিক ম্যাথু মিলারের কাছে জানতে চান, বাংলাদেশে মৌলিক অধিকার সুরক্ষায় পাশে থাকতে আন্তর্জাতিক সম্প্রদায়কে তাগিদ দিয়েছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। বাংলাদেশ সরকার আগামী ১৮ ডিসেম্বর থেকে শুধু নির্বাচনী প্রচার বাদে সব রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করে তথাকথিত নির্বাচনের আগে পুরো দেশকে কারাগারে পরিণত করেছে। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন ও তার ডেপুটির দাবি, তারা যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করতে সক্ষম হবেন। পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন, সরকার গঠনের পর ক্ষমতাসীনদের সমর্থন দেবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কী?

    ম্যাথু মিলার জবাবে বলেন, ‘আমরা বিরোধী দলের হাজারো সদস্যকে গণগ্রেপ্তার এবং কারাগারে নির্যাতনের খবরে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা সব পক্ষকে সংযত থেকে সহিংসতা পরিহারের তাগিদ দিচ্ছি। সবাই যেন অবাধ, সহিংসতা বা প্রতিশোধের ভয়হীন নির্বাচনপূর্ব এবং নির্বাচনি পরিবেশে অংশ নিতে পারে, সেই পরিস্থিতি সৃষ্টি করতে সব অংশীজনের সঙ্গে কাজ করতে আমরা বাংলাদেশ সরকারকে তাগিদ দিচ্ছি।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন