শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • কুমিল্লার সিটি মেয়র সিঙ্গাপুরে মারা গেছেন

    কুমিল্লার সিটি মেয়র সিঙ্গাপুরে মারা গেছেন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ১৩ ডিসেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

    ফুসফুসে ইনফেকশন জনিত সমস্যা নিয়ে মেয়র রিফাতকে গত রোববার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জানাজার সময়সূচি মরদেহ দেশে আনার পর জানিয়ে দেওয়া হবে।

    জানা গেছে, গত বুধবার (৬ ডিসেম্বর) মেয়র আরফানুল হক রিফাতকে অসুস্থ অবস্থায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা অপরিবর্তিত থাকায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে রোববার (১০ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।

    আরফানুল হক রিফাত কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র এবং কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

    গত বছরের ১৫ জুন অনুষ্ঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত। ২৩ জুন গেজেট প্রকাশিত হয়। ৫ জুলাই মেয়র হিসেবে শপথ নেন তিনি। ৭ জুলাই মেয়রের দায়িত্ব গ্রহণ করেন আরফানুল হক রিফাত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন