বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে সূচির পরিবর্তন

    বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে সূচির পরিবর্তন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জানুয়ারিতেই মাঠেই গড়াবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আর দশম আসরের জন্য ইতোমধ্যে সূচিও প্রকাশ করেছে বিসিবি। ১৯ জানুয়ারি থেকে পর্দা উঠবে বিপিএলের, যা শেষ হবে ১ মার্চ। আর বিপিএলের এমন সূচির কারণে বিলম্বিত হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজেও। 

    আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী ফেব্রুয়ারির মাঝামাঝিতে ঢাকায় আসার কথা ছিল শ্রীলঙ্কা দলের। তবে সেটি এখন পিছিয়ে মার্চের প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবে লঙ্কানরা। 

    এই সফরে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। যদিও ভেন্যু এবং ম্যাচ সূচি এখনও চূড়ান্ত করেনি বিসিবি। 

    এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপরারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, 'আমার মনে হয় এটাকে কিছুটা রিসিডিউল করতে হবে। মোস্ট প্রোবাবলি এটা আনঅফিসিয়ালি বলছি হয়তো ৫ (মার্চ) তারিখ থেকে শুরু করতে পারি। এরকম একটা কথা চলছে।

    এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খানিক পিছিয়ে গেলে শিডিউলের চাপে পড়ে যাবে বাংলাদেশ। মার্চের ১ তারিখ বিপিএল শেষ করেই নামতে হবে লঙ্কানদের বিপক্ষে। এরপর এপ্রিলেই জিম্বাবুয়েতে দুই টেস্ট আর পাঁচ টি-টোয়েন্টির সিরিজ খেলার কথা বাংলাদেশের। আর জুলাই থেকে ডিসেম্বরের প্রতি মাসেই আছে বাংলাদেশের সিরিজ। 

    এই সময়ের মধ্যে বাংলাদেশ ভ্রমণ করবে ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের নির্বাচিত ভেন্যুতে। আর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন