শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • ২৪ ঘণ্টায় ৭ গাড়িতে আগুন

    ২৪ ঘণ্টায় ৭ গাড়িতে আগুন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা ১১তম দফার অবরোধ কর্মসূচি ঘিরে গত ২৪ ঘণ্টায় সারাদেশে সাতটি গাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ৭ গাড়ির মধ্যে ৬টি বাস রয়েছে। আগুনের দেওয়ার সময় দু'জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    মঙ্গলবার ১২ ডিসেম্বর ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ থেকে সাত গাড়িতে আগুন দেওয়ার তথ্য জানানো হয়েছে।

    ফায়ার সার্ভিস জানিয়েছে, ১১ ডিসেম্বর (সোমবার) সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সাতটি যানবাহনে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছে তারা। এসব গাড়ির মধ্যে ছয়টি বাস ও একটি পরিত্যক্ত প্রাইভেটকার। প্রত্যেকটি অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস দুটি করে ইউনিট পাঠালেও কাজ করতে হয়েছে চারটিকে।

    গতকাল সোমবার বিকেলে ঢাকার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে কর্মসংস্থান ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত ৭টা ৫মিনিটে আশুলিয়া কবিরপুর বাসস্ট্যান্ডে ইতিহাস নামে একটি বাসে, রাত সাড়ে আটটটায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে একটি বাসে, রাত ৮ টা ৪০ মিনিটে ফেনীর সালাউদ্দিন রোডে একটি বাসে, রাত ৯টা ৪৭ মিনিটে টিকাটুলীর রাজধানী সুপার মার্কেটের সামনে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের একটি স্টাফ বাসে, রাত ১২টা ৩৮ মিনিটে রায়েরবাগ এলাকায় একটি বাসে, রাত ২টা ২১ মিনিটে খিলগাঁওয়ের ত্রিমোহনী ব্রিজ এলাকায় (বনশ্রী মেইন রোড) রাস্তার পাশে রাখা পরিত্যক্ত একটি প্রাইভেটকারে আগুন দেওয়া হয়।

    দমকল বাহিনীটি আরও জানায়, গত ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ২৭৪টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে তারা। এতে ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। আগুন দেওয়া যানবাহনের মধ্যে রয়েছে ১৬৮টি বাস, ট্রাক ৪৪টি, কাভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৭টি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন