বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • সৌদি আরবে আবারও মুখোমুখি হচ্ছে মেসি-রোনালদো

    সৌদি আরবে আবারও মুখোমুখি হচ্ছে মেসি-রোনালদো
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মাসখানেক ধরে আলোচনায় দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর আবারও মুখোমুখি হওয়া। সবকিছু ঠিক থাকলে আগামী ১ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদ সিজন কাপে দেখা যাবে মেসি-রোনালদো দ্বৈরথ। 

    রোনালদোর আল নাসেরের মুখোমুখি হবে মেসির ইন্টার মিয়ামি।

    বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে বিবৃতিতে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি জানিয়েছে, আল নাসেরের সঙ্গে ম্যাচের আগে ২৯ জানুয়ারি সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল হিলালের বিপক্ষে একটি ম্যাচ খেলবে মিয়ামি।

    নেইমারদের আল হিলালের বিপক্ষে মেসি-বুসকেটসরা খেলবেন রিয়াদের কিংডম অ্যারেনায়। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে ম্যাচ। চোটাক্রান্ত ব্রাজিলীয় তারকা নেইমারের সেদিন খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

    ইন্টার মিয়ামির ক্রীড়া পরিচালক ক্রিস হেন্ডারসন বলেছেন, ‘এই ম্যাচগুলো আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা আমাদের নতুন মৌসুমে উপকৃত করবে। আল হিলাল এবং আল নাসেরের মতো দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ পেয়ে আমরা আনন্দিত এবং ম্যাচে অংশগ্রহণের জন্য মুখিয়ে আছি।’

    দেশ ও ক্লাবের হয়ে এপর্যন্ত মেসি-রোনালদো মুখোমুখি হয়েছেন ৩৫ বার। জয়ের দিক থেকে এগিয়ে বিশ্বকাপজয়ী কিংবদন্তি মেসি, তার ১৬ জয়ের বিপরীতে রোনালদোর জয় ১০টিতে এবং বাকি ৯ ম্যাচ ড্র। ওই ম্যাচগুলোতে মেসির সবমিলিয়ে ২১ গোল ও ১২টি অ্যাসিস্ট রয়েছে, অন্যদিকে পর্তুগিজ মহাতারকার রয়েছে ২০ গোল ও একটি অ্যাসিস্ট।

    এর আগে সৌদি আরবের ক্লাব আল নাসেরে রোনালদো যোগ দেয়ার পর গত জানুয়ারিতে রিয়াদ অলস্টার একাদশের মুখোমুখি হয়েছিল পিএসজি। সেই ম্যাচে রোনালদো বাহিনী ৫-৪ গোলে হারে মেসি, নেইমার ও কাইলিয়ান এমবাপের পিএসজির কাছে। ম্যাচে জোড়া করেছিলেন রোনালদো। গোল করেছিলেন মেসিও।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন