শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মতিঝিলের পর এবার রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ। তিনি জানান, রাত সাড়ে ৮টায় আমাদের কন্ট্রোল রুমে খবর আসে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় মিডলাইন পরিবহনের একটি বাসে কে বা কারা অগ্নিসংযোগ করেছে। ওই খবরে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওদিকে সন্ধ্যার পর পল্টন থানার সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

     


    এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের পিছনে দাঁড়িয়ে থাকা শিল্প ব্যাংকের একটি স্টাফ বাসে আগুন দেয়া হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন