শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • ভোরের কুয়াশায় সড়কে ঝরল ২ প্রাণ 

    ভোরের কুয়াশায় সড়কে ঝরল ২ প্রাণ 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজীপুরের কালিয়াকৈরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে দু’জন নিহত হয়েছেন। রোববার ১০ ডিসেম্বর ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আবু তাহের (৪৫), লক্ষ্মীপুর সদর উপজেলার রূপাইচড়া এলাকার কল্যাণপুর গ্রামের আব্দুল হাই পাটোয়ারীর ছেলে ইব্রাহিম (৩৬)।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোর ৪টার দিকে ঢাকাগামী একটি প্রাইভেটকার কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে জোরে ধাক্কা লাগে। এ সময় গাড়িতে থাকা দু’জন ঘটনাস্থলেই নিহত হন।

    খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

    নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে প্রাইভেটকার মহাসড়কের বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে দু’জন নিহত হয়েছেন।

    তিনি আরও জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন