বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • নেতার বাসা থেকেও ব্যাগভর্তি কোটি টাকা উদ্ধার

    নেতার বাসা থেকেও ব্যাগভর্তি কোটি টাকা উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভারতের ওড়িশার কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর বাসা থেকে কোটি কোটি টাকা ভর্তি তিনটি ব্যাগ উদ্ধার করেছে দেশটির আয়কর দফতার। এছাড়াও মদ কারখানার এক শীর্ষ কর্তা বান্টি সাহুর বাড়ি থেকেও টাকাভর্তি ১৯টি ব্যাগ উদ্ধার করা হয়েছে।

    শনিবার ৯ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, এদিন রাঁচীতে ওই নেতার বাড়ি-সহ একধিক জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর।

    প্রতিবেদনে বলা হয়, বান্টি সাহুর বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। ওড়িশার বোলাঙ্গির জেলার বিভিন্ন জায়গায় শনিবার তল্লাশি চালাচ্ছে আয়কর দফতরের ১০০ জন কর্মকর্তা। শনিবার যে টাকা উদ্ধার হয়েছে সেগুলো বোলাঙ্গির জেলার ব্যাঙ্কগুলোতে পাঠানো হয়েছে বলে জানানো হয়।

    বোলাঙ্গিরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আঞ্চলিক ম্যানেজার ভগত বেহরা বলেন, দু’দিনের মধ্যে টাকা গোনার কাজ শেষ করার লক্ষ্য নিয়েছি। ৫০ জন ব্যাঙ্ককর্মীকে এই কাজে লাগানো হয়েছে। আরও কর্মীদের এই কাজে লাগানো হবে বলেও জানিয়েছেন বেহরা।

    তিনি আরও জানান, টাকাভর্তি ১৭৬টি প্যাকেট হাতে পেয়েছেন। তার মধ্যে ৪০টি প্যাকেট গোনা হয়েছে ইতোমধ্যেই। বাকি প্যাকেট গোনা চলছে। ৪০টি প্যাকেটেই টাকার পরিমাণ কয়েক কোটি টাকা ছুঁয়েছে। শুধু বোলাঙ্গিরেই নয়, তিতলাগড়েও টাকা গোনার কাজ চলছে। যেসব ব্যাংকে টাকা গোনার কাজ চলছে, সেখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলেও জানান বেহরা।

    গত বুধবার থেকে আয়কর তল্লাশি চলছে ওড়িশা এবং ঝাড়খণ্ডে। ওড়িশার একটি বড় মদ কারখানা থেকে প্রায় ৩০০ কোটি টাকা উদ্ধার হয়েছে। তদন্ত করতে গিয়ে এই ঘটনায় নাম উঠে আসে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর। তার পরই তার বাড়িতে তল্লাশিতে যান আয়কর দফতরের আধিকারিকরা। তার মধ্যেই আবার খবর প্রকাশ্যে এসেছে যে, বৌধ জেলার যে মদ কারখানায় আয়কর হানা চলছে, তার কাছেই একটি জায়গা থেকে বিপুল পরিমাণ ছেঁড়া ৫০০ টাকার নোট উদ্ধার হয়েছে। স্থানীয়রাই এই টাকা দেখতে পেয়ে পুলিশে খবর দেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন