বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • নিউজিল্যান্ডকে ১৮০ রানে থামিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

    নিউজিল্যান্ডকে ১৮০ রানে থামিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে বড় লিড নেওয়া হলো না নিউজিল্যান্ডের। গ্লেন ফিলিপসের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৮ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড। ১৮০ রানেই গুটিয়ে গেছে সফরকারীদের প্রথম ইনিংস।

    বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর আজ শুক্রবার বেলা ১২টায় ফের মাঠে গড়ায় বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট। দুর্দান্ত ব্যাটিংয়ে অল্পের জন্য সেঞ্চুরি করতে পারেননি কিউই ব্যাটার গ্লেন ফিলিপস। ৭২ বলে ৮৭ রানের ইনিংস খেলে শরিফুল ইসলামের বলে আউট হন। ওই ওভারেই টিম সাউদি ফিরলে ১৮০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড।

    ৫ উইকেটে ৫৫ রান থেকে ২০০’র কাছে গিয়ে থেমেছে সফরকারীরা। ৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করছে নাজমুল হোসেন শান্তর দল।

    মিরপুরে আজ দিনের শুরুটা ভালোই করে নিউজিল্যান্ড। দিনের প্রথম আঘাতটি হানেন নাঈম হাসান। এর আগে শুরু থেকেই দ্রুত গতিতেই রান তুলতে থাকেন দুই অপরাজিত ব্যাটার ডেরিল মিচেল এবং গ্লেন ফিলিপস। নাঈম হাসানের ঘূর্ণিতে পরাস্ত হন মিচেল (১৮)। এক ওভার বাদে মিচেল স্যান্টনারের উইকেটও তুলে নেন এই অফ-স্পিনার। 

    এরপর ৯৫ রানে নিউজিল্যান্ড হারায় ষষ্ঠ উইকেট। আবার নাঈমের শিকার হয়ে মিচেল স্যান্টনার আউট হলে ১০০’র আগেই সপ্তম উইকেট হারায় তারা। তাতে লিডের সম্ভাবনা বাড়ে বাংলাদেশের। তবে ফিলিপসের আগ্রাসী ব্যাটিংয়ে সেটি সম্ভব হয়নি। ৯ চার, ৪ ছয়ে সেঞ্চুরির কাছে গিয়ে ক্যাচ আউট হন।

    মিরাজ-তাইজুল তিনটি করে নাঈম-শরিফুল দু’টি করে উইকেট নেন। নিউজিল্যান্ড অলআউট হতেই দেওয়া হয় চা-বিরতি। তৃতীয় ও শেষ সেশনের খেলা বিকেল সোয়া ৫টা পর্যন্ত।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন