শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • শুরু হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা

    শুরু হচ্ছে প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ-২০২৩-এর প্রথম ধাপের আওতাধীন জেলাগুলোর লিখিত পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষায় অংশ নিয়েছেন রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ।

    শুক্রবার ৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা চলবে।

    তিন বিভাগের ১৮টি জেলায় এবারের পরীক্ষার্থীর সংখ্যা তিন লাখ ৬০ হাজার ৬৯৭ জন। কেন্দ্রের সংখ্যা ৫৩৫টি এবং কক্ষের সংখ্যা ৮১৮৬টি।

    প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনী সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সংক্রান্ত সবধরনের সামগ্রী ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুন্দর ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পাদনের জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

    প্রাথমিক শিক্ষা অধিদফতরের পক্ষ থেকে পরীক্ষাসংক্রান্ত জরুরি প্রয়োজনে সংশ্লিষ্টদের ০২৫৫০৭৪৯৬৯ টেলিফোন নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

    এর আগে বুধবার ৬ ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, এই পরীক্ষায় কোনো অবৈধ হস্তক্ষেপ ও লেনদেনের সুযোগ নেই। কেউ এ ধরনের প্রস্তাব দিলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন