শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশে যেকোন ধরনের মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নেবে রাশিয়া

    বাংলাদেশে যেকোন ধরনের মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নেবে রাশিয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশে যুক্তরাষ্ট্র কর্তৃক যেকোনো নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়া অবস্থান নেবে বলে জানিয়েছেন দেশটির বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মন্টিটস্কি। বৃহস্পতিবার ৭ ডিসেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘টক উইথ রাশিয়ান অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মন্টিটস্কি বলেন, বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র হাজারো নিষেধাজ্ঞা দিলেও এর প্রভাব নেই। গাজায় গণহত্যা ইস্যুতে পশ্চিমাদের নিশ্চুপ ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, মানবাধিকার নিয়ে তারা দ্বিচারিতা করে। তিনি বলেন, ইউক্রেনের বিষয়ে সোচ্চার এই পশ্চিমারা গাজার ভূমিকায় চুপচাপ।

    এ সময় আলেক্সান্ডার ভি মন্টিটস্কি জাতিসংঘের কার্যকলাপ নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, তারা ডাবল স্ট্যান্ডার্ড ভূমিকা নিয়ে কাজ করছে। তাদের নৈতিক হওয়া উচিত ছিল। আমেরিকা ও পশ্চিমা বিশ্বের স্বার্থের জায়গাগুলো নিয়ে তারা কাজ করে। 

    তিনি বলেন, জাতিসংঘের উচিত হবে নিরপেক্ষ অবস্থানে থাকা। এটা রাশিয়া সব সময়ই বলে আসছে। পশ্চিমা বিশ্ব যা বলে, তারা সেটি নিয়ে কাজ করে। তারা কখনো নিরপেক্ষ জায়গা থেকে কাজ করে না। 

    এর আগে আলেক্সান্ডার ভি মন্টিটস্কি বাংলাদেশ ও রাশিয়ার সম্পর্ক নিয়ে কথা বলেন। মুক্তিযুদ্ধের সময় রাশিয়ার ভূমিকা ও বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে বিস্তারিত তুলে ধরেন। 

    আলেক্সান্ডার ভি মন্টিটস্কি বলেন, রাশিয়া এখন বাংলাদেশে রূপপুর পারমাণবিক কেন্দ্রে কাজ করছে। এরপর বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নিয়েও কাজ করবে। এ সম্পর্কে অনেক দূর কথা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার আরও ভালো জানাতে পারবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন