শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • রোকেয়া পদক পাচ্ছেন ৫ বিশিষ্ট নারী

    রোকেয়া পদক পাচ্ছেন ৫ বিশিষ্ট নারী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে বেগম রোকেয়া পদক-২০২৩ পাচ্ছেন দেশের পাঁচ বিশিষ্ট নারী। আগামী শনিবার তাদের হাতে পুরস্কার এবং পদক তুলে দেওয়া হবে।

    বৃহস্পতিবার ৭ ডিসেম্বর সচিবালয়ে সংবাদ সম্মেলনে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এই তথ্য জানান।  

    তিনি জানান, আগামী শনিবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস উদযাপন এবং বেগম রোকেয়া পদক প্রদান উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পাঁচ বিশিষ্ট নারীকে পদক দেয়া হবে।

    এবার নারী শিক্ষায় রোকেয়া পদক পাচ্ছেন- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য খালেদা একরাম (মরণোত্তর)। নারী অধিকার প্রতিষ্ঠায় ডা. হালিদা হানুম আখতার, নারীর আর্থ-সামাজিক উন্নয়নে কামরুন্নেসা আশরাফ দিনা (মরণোত্তর)। 

    এছাড়াও নারী জাগরণে উদ্বুদ্ধকরণে এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার এবং পল্লী উন্নয়নে রনিতা বালা রোকেয়া পদক পাচ্ছেন।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, পদকপ্রাপ্ত প্রত্যেককে ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম স্বর্ণের একটি পদক, পদকের রেপ্লিকা, ৪ লাখ টাকার চেক ও সম্মাননাপত্র দেয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন