বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • বৃষ্টিতে পরিত্যক্ত মিরপুর টেস্টের দ্বিতীয় দিন

    বৃষ্টিতে পরিত্যক্ত মিরপুর টেস্টের দ্বিতীয় দিন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা টেস্টের দ্বিতীয় দিন দাপট দেখালো বৃষ্টি। অবিরাম বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা।

    বৃহস্পতিবার ৭ ডিসেম্বর ঘূর্ণিঝড়ের প্রভাবে সকাল থেকেই গুঁড়িগুঁড়ি, কখনো তার চেয়ে বেশি বৃষ্টি ছিল মিরপুরসহ আশপাশের এলাকায়। বৃষ্টি বাধায় শেষ পর্যন্ত এক বলও মাঠে গড়াতে পারেনি দ্বিতীয় দিনের খেলা।

    এর আগে, ঢাকা টেস্টে টস জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। অল্প রানে গুটিয়ে যাওয়া টাইগাররা বল হাতে দাপট দেখায়। অল্প পুঁজি নিয়ে মিরপুরে স্পিন দিয়ে পাল্টা আক্রমণ স্বাগতিকদের। মিরাজ-তাইজুলের স্পিন ঘূর্ণিতে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে কিউই ব্যাটাররা। আলো স্বল্পতার কারণে প্রথম দিন নির্ধারিত সময়ের আগেই শেষ হয় খেলা। দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৫৫ রান। মিরাজ ৩টি ও তাইজুল পেয়েছেন দুই উইকেট। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন