রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • মুশফিকের ‘হ্যান্ডলিং বল’ আউটেও নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ

    মুশফিকের ‘হ্যান্ডলিং বল’ আউটেও নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ
    মুশফিকের ‘হ্যান্ডলিং বল’ আউটেও নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বের দ্বিতীয় ও বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ‘হ্যান্ডলিং বল’ আউট হয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ঘটনাটি ঘটেছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের ৪১তম ওভারে। পেসার কাইল জেমিসনের বলে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে হাত দিয়ে  বল সরিয়ে দেন মুশফিক। সাথে সাথে আউটের আবেদন করে নিউজিল্যান্ড দল। টিভি রিপ্লেতে মুশফিককে আউটের সিদ্ধান্ত দেন থার্ড আম্পায়ার।

    ক্রিকেট আইন অনুসারে, বল খেলার মধ্যে থাকতে ব্যাটসম্যান যদি যে হাতে ব্যাট ধরা নেই, সেই হাত দিয়ে বল ধরেন, তবে এই আউট হবেন। কিন্তু যদি চোটের হাত থেকে বাঁচতে বল ধরেন তবে তিনি আউট হবেন না।

    ১৯৫১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের লেন হাটন টেস্ট ক্রিকেটে প্রথম এমন আউট হন। ঐ আউটটিকে বলা হত ‘হ্যান্ডলিং বল’। কিন্তু ২০১৭ সাল থেকে এটিকে বলা হচ্ছে- ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’। 

    রেকর্ড অনুসারে ক্রিকেটের তিন ফরম্যাটে এখন পর্যন্ত মোট ১২ জন ক্রিকেটার এমন আউট হয়েছেন।

    মুশফিকের এমন আউটে হতাশ হয়েছেন টেস্টের প্রথম দিন অল্প কিছুক্ষণের জন্য ধারাভাষ্য দেওয়া বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকর হিসেবে তামিমের অভিষেক  বাউন্ডারি দিয়ে সেটিকে স্বাগত জানান মুশফিক। কিন্তু কিছুক্ষণ পরই অদ্ভুতভাবে আউট হন মুশফিক।

    ধারাভাষ্যে তামিম বলেন, ‘আপনি এটি করতে পারেন না। এটা স্টাম্পে আঘাত করছিল না। গত ১৮ বছর ধরে ক্রিকেট খেলছেন, এ নিয়ম ভালভাবেই জানতেন। মুশফিকুরের মতো ক্রিকেটারের কাছ থেকে এমনটা আশা করা যায় না।’

    অবশ্য ব্যাটিং ব্যর্থতায় মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয়েও প্রথম দিন শেষে সফরকারী নিউজিল্যান্ডকে চাপে রেখেছে স্বাগতিক বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে প্রথম দিন শেষে ৫৫ রান করতেই ৫ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। ৫ উইকেট হাতে নিয়ে ১১৭ রানে পিছিয়ে কিউইরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন