বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে ১৭ জনের মৃত্যু

    ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে ১৭ জনের মৃত্যু
    ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে ১৭ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় হিসেবে দক্ষিণ ভারতের একটি বড় অংশে তাণ্ডব চালিয়েছে ‘মিগজাউম’। এখন পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের দাপটে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে ভারতের চেন্নাইয়ে। এছাড়াও দেশটির অন্ধ্র প্রদেশে ১ জন শিশুর মৃত্যু হয়েছে।

    বুধবার ৬ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার ভারতের কিছু কিছু স্থানে গভীর নিম্নচাপে পরিণত হওয়া মিগজাউমের প্রভাবে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এটি উত্তরের দিকে এগোতে থাকবে বলে মনে করা হচ্ছে। 

    নিম্নচাপের জেরে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের উত্তর উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে।

    আজ এবং আগামীকাল মিগজাউমের প্রভাবে বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া অফিস। আজ ভারী বৃষ্টি হতে পারে ভারতের দক্ষিণ ছত্তীসগঢ়, মহারাষ্ট্রের বিদর্ভ এলাকা এবং দক্ষিণ উড়িষ্যা অঞ্চলে। আগামী ৬ ঘণ্টায় আরও শক্তি কমার পর এটি গভীর নিম্নচাপ থেকে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এর পরবর্তী ৬ ঘণ্টায় কেবল সুস্পষ্ট নিম্নচাপ হিসেবেই অবস্থান করবে মিগজাউম।

    মঙ্গলবার দুপুরে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের বাপাতলার কাছে স্থলভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় মিগজাউম। আছড়ে পড়ার সময় এর গতি ছিল ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। এর প্রভাব ভারতের অন্ধ্রপ্রদেশের তুলনায় তামিলনাড়ুতেই বেশি পড়েছে। আজ বৃষ্টি খানিকটা কমলেও জলমগ্ন রয়েছে অঞ্চলটির বেশ কিছু এলাকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন