বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব মেসি

    টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব মেসি
    টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব মেসি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের বিখ্যাত ‘টাইম’ ম্যাগাজিনের বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন সদ্য ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসি। এই খেতাব অর্জন করতে তিনি পেছনে ফেলেছেন এরলিং হ্যাল্যান্ড ও নোভাক জোকোভিচকে।

    মঙ্গলবার ৫ ডিসেম্বর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে টাইম ম্যাগাজিন কর্তৃপক্ষ।

    বিশ্বকাপ জয় এবং পিএসজি ছেড়ে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর লিগ কাপ জেতানোর ফল হিসেবে তিনি এ পুরস্কার পেলেন।

    মেসি ২০২৩ সালের জুলাই মাসে মায়ামিতে যোগ দিয়ে বদলে দেন ক্লাবটিকে। তার আগমনে উজ্জীবিত হয়ে দলটি প্রথম শিরোপা জিতে ইতিহাস গড়ে।

    যেদিন তার অভিষেক হয় সেদিন অ্যাপল নতুন করে যুক্তরাষ্ট্রভিত্তিক এক লাখ ১০ হাজার সাবস্ক্রাইবার পায়। শতকরা হিসেবে যেটার বৃদ্ধির পরিমাণ ছিল ১৭০০%। সাবস্ক্রাইবারের সংখ্যা আর্জেন্টিনা, ব্রাজিল, মেক্সিকো ও ইউরোপেও বৃদ্ধি পায়।

    আর্জেন্টাইন অধিনায়কের আগমনে এমএলএস’র আলোড়ন তৈরি হয়। তাতে করে যুক্তরাষ্ট্রে ফুটবল খেলার প্রতি আলাদা আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়।

    লিওনেল মেসির আগে ২০২২ সালে বেসবল খেলোয়াড় অ্যারন জাজ, ২০২১ সালে জিমন্যাস্ট সিমন বাইলস ও ২০২০ সালে বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস টাইমসের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন