শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

    প্রথম দিন ইসিতে জমা পড়েছে ৪২ আপিল

    প্রথম দিন ইসিতে জমা পড়েছে ৪২ আপিল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রার্থীর মনোনয়ন নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছে তারা আজ থেকে আপিল করার সুযোগ পাচ্ছেন। সেই হিসেবে আজ আপিল কার্যক্রম শুরুর প্রথম দিন মোট ৪২ জনের আপিল আবেদন জমা হয়েছে।

    মঙ্গলবার ৫ ডিসেম্বর বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ইসির অস্থায়ী বুথের দায়িত্বশীল কর্মকর্তারা।

    তারা জানান, সকাল ১০টায় আপিল শুরুর পর থেকে বিকেল ৪টা পর্যন্ত সর্বমোট ৪২টি আপিল জমা পড়েছে। এরমধ্যে রংপুর অঞ্চলের বুথে দু’টি, খুলনা অঞ্চলের বুথে ৮টি, বরিশাল অঞ্চলের বুথে দু’টি, ময়মনসিংহ অঞ্চলের বুথে ৯টি, ফরিদপুর অঞ্চলের বুথে ৫টি, চট্টগ্রাম অঞ্চলের বুথে ৬টি, ঢাকা অঞ্চলের বুথে ৬টি, কুমিল্লা অঞ্চলের বুথে তিনটি এবং সিলেট অঞ্চলের বুথে একটি আবেদন জমা পড়েছে।

    তবে রাজশাহী অঞ্চলের বুথে কোনো আপিল জমা পড়েনি বলেও ইসির অস্থায়ী বুথের কর্মকর্তারা জানায়।

    এরআগে, মঙ্গলবার সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল সংক্রান্ত কাগজপত্র জমা নেওয়া শুরু হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন