বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় নিহত ১৪

    থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় নিহত ১৪
    থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় নিহত ১৪
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    থাইল্যান্ডে গাছের সাথে একটি ডাবল ডেকার বাসের ধাক্কায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এই দুর্ঘটনায় আরও অন্তত ৩২ জন আহত হয়েছেন।

    মঙ্গলবার ৫ ডিসেম্বর আনাদোলু অ্যাজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বেলা ১টার দিকে দূরপাল্লার কোচটি ব্যাংকক থেকে দেশটির দক্ষিণাঞ্চলে যাওয়ার পথে প্রচুয়াপ খিরি খান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

    বাসটি রাজধানীর দক্ষিণাঞ্চলীয় বাস টার্মিনাল থেকে সংখলার নাথাউই জেলায় ৪৬ জন যাত্রী নিয়ে যাচ্ছিল।

    থাই মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, গাড়ির সামনের অংশ দুটি ভাগ হয়ে গেছে এবং গাছটি গাড়িতে আটকে আছে।

    রাষ্ট্রীয় মালিকানাধীন বাস অপারেটর কোম্পানি একটি বিবৃতিতে জানায়, আহতদের একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে এবং তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন