শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • নির্বাচনের ফলাফল অনুমান করতে চাচ্ছে না যুক্তরাষ্ট্র

    নির্বাচনের ফলাফল অনুমান করতে চাচ্ছে না যুক্তরাষ্ট্র
    মুখপাত্র ম্যাথিউ মিলার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে যুক্তরাষ্ট্র কোনো অনুমান করতে চাচ্ছে না। তবে দেশটি বাংলাদেশের জনগণের স্বার্থে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকার, বিরোধী দল ও সুশীল সমাজসহ সংশ্লিষ্টদের একসাথে কাজ করার আহ্বান জানানো অব্যাহত রাখবে।

    স্থানীয় সময় সোমবার ৪ ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দফতরের ব্রিফিংয়ে এসব কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার।

    ব্রিফিংয়ে একজন প্রশ্ন করেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সরকার নজিরবিহীনভাবে নির্বাচন আয়োজন করছে, ২০ হাজারের বেশি বিরোধী নেতাকর্মীকে আটক, হেফাজতে মৃত্যু বাড়ছেই। ছয় দিনে তিন বিরোধী কর্মী মারা গেছে, টার্গেট ব্যক্তিকে না পেয়ে তার পরিবারের সদস্যদের গ্রেফতার করা হচ্ছে, জয় নিশ্চিত করতে নতুন কিংস পার্টিকে অংশগ্রহণের অনুমতি দেয়া হয়েছে, বিএনপিসহ সব বড় রাজনৈতিক দল নির্বাচন বর্জন করছে। মার্কিন সরকার বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির সম্ভাবনাকে কিভাবে মূল্যায়ন করছে?

    জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘আমি নির্বাচনের ফলাফল নিয়ে অনুমান করতে যাচ্ছি না। আমি বলব, যা আমরা আগেও বহুবার বলেছি, আমরা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ এবং অন্যান্য অংশীদারদের বাংলাদেশের জনগণের স্বার্থে অবাধ ও সুষ্ঠু নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে যাব।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন