রবিবার, ২৮ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রোববার নারায়ণগঞ্জের ৫ এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না মার্কিন হামলাকে শান্তিচুক্তির লঙ্ঘন বলছে ইরান আইসিসিকে ১৪ পাতার চিঠিতে কী লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল? ফেসবুক পোস্টে রহস্যময় বার্তা দিলেন মাহফুজ আলম এনআইডি নিয়ে নতুন পরিকল্পনা, ১৫ বছর পর নবায়ন বাধ্যতামূলক! হরমুজে ট্যাংকারে হামলার পর নতুন করে বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ মালয়েশিয়া-চীন বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধু: শফিকুর রহমান দ্বিপাক্ষিক সফরে দেশ ও জনগণের স্বার্থই ছিল অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
  • নির্বাচনে কারো প্রতি প্রভাবিত হওয়ার সম্ভবনায় ওসিদের রদবরল

    নির্বাচনে কারো প্রতি প্রভাবিত হওয়ার সম্ভবনায় ওসিদের রদবরল
    নির্বাচনে কারো প্রতি প্রভাবিত হওয়ার সম্ভবনায় ওসিদের রদবরল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে ওসিদের রদবদল সিদ্ধান্তের কারণ জানাতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, 'প্রধান নির্বাচন কমিশনার মনে করেছেন যারা দীর্ঘদিন ধরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছেন, তারা হয়তো কারো প্রতি প্রভাবিত হতে পারেন। এটা নির্বাচন কমিশনের বিবেচনা। আমার কিন্তু নয়, তাদের কথা। সেজন্যই তারা ওসিদের বদলির কথা বলেছেন।'

    রোববার ৩ ডিসেম্বর দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী শেষে তিনি এসব কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা। নির্বাচনের কার্যকলাপ শুরু হওয়ার পর আমাদের নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সবকিছুই ইসির ওপরে ন্যস্ত থাকে। প্রধান নির্বাচন কমিশনার মনে করেছেন দেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে যারা দীর্ঘদিন ধরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে আছেন, তারা হয়তো কারো প্রতি প্রভাবিত হতে পারেন। এটা নির্বাচন কমিশনের বিবেচনা, আমার কিন্তু নয়।

    সেজন্যই তারা ওসিদের বদলির কথা বলেছেন। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওসিরা যথারীতি বদলি হবেন।

    আসাদুজ্জামান খান বলেন, বিএনপি-জামায়াত অবরোধ-হরতাল কর্মসূচির নামে অগ্নিসংযোগ ও নাশকতা করছে। তাদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতাকারীদের ধরিয়ে দিতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানাই।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন