বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • এবার অবসরের ঘোষণা ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকার

    এবার অবসরের ঘোষণা ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকার
    এবার অবসরের ঘোষণা ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্রিকেট কিংবা ফুটবল, উভয় খেলায় জনপ্রিয়তার শীর্ষে। আর এসব দলের প্রত্যেক সদস্যের রয়েছে জনপ্রিয়তা। তাইতো খেলোয়াড়দের অবসরের ঘোষণায় কান্নায় ভেঙে পড়েন অনেক দর্শক। এবার অবসরের তালিকায় যোগ হতে যাচ্ছে ফ্র্যান্সের বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার অলিভিয়ের জিরুডের।

    ২০১১ সালের যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফ্রান্স দলের হয়ে অভিষেক হয় অলিভিয়ের জিরুডের। খেলেছেন দুটি বিশ্বকাপ ফাইনাল ম্যাচ। জাতীয় দলের হয়ে এক যুগের ক্যারিয়ারে একবার বিশ্বকাপ জেতার স্বাদ পেয়েছেন এই ফরাসি তারকা। 

    তবে কখনই ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ, ইউরো জেতা হয়নি সাবেক চেলসি এই তারকার। তাই জার্মানির মাটিতে অনুষ্ঠিতব্য ২০২৪ ইউরোতে ফ্রান্সের হয়ে শিরোপা জিততে চান জিরুড। ইউরোপের সবচেয়ে বড় টুর্নামেন্টের আসন্ন আসর জিতে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি ঘটাতে চান ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার।

    ফরাসিদের হয়ে খেলেছেন ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপের ফাইনাল। দেশের জার্সিতে ৫৬টি গোল করেছেন এসি মিলানের এই তারকা ফুটবলার।

    জাতীয় দল থেকে অবসর প্রসঙ্গে এক সাক্ষাৎকারে জিরুড বলেন, ‘আমি ইউরোর শিরোপা অনেক বেশি মিস করছি। ফ্রান্স যদি এবার সেটা জিততে পারে তাহলে আমি অবসর নেব। দল শেষ পর্যন্ত ইউরোতে চ্যাম্পিয়ন না হলেও আমি অবসর নেব। আমি প্রতিটি মুহূর্ত উপবোগ করছি।’

    জিরুড আরও বলেন, ‘কিছু মানুষকে বলেছিলাম, যদি ২০২২ কাতার বিশ্বকাপ জিততে পারতাম তাহলে আমি অবসর নিতাম। সেটা হয়নি। তাই আমি দেশকে আরও শিরোপা জেতানোর জন্য মুখিয়ে আছি। আমার আশা অনেক বড়। সবকিছু ঠিকঠাক হলে এটা সম্ভব হতে পারে।’

    ২০২৪ সালের ইউরোর আসরে ফ্রান্স গ্রুপ পর্বে কোন কোন দলের বিপক্ষে খেলবে, সে বিষয়েও ভবিষ্যদ্বাণী করেছেন জিরু। জানিয়েছেন, এই আসরে ডি-গ্রুপে খেলবে তার দল ফ্রান্স। রাউন্ড রবিন পদ্ধতিতে এই প্রতিযোগিতায় গ্রুপ পর্বে ফ্রান্সের প্রতিপক্ষ হবে অস্ট্রিয়া, নেদারল্যান্ড এবং প্লেঅফ উইনার (পোলান্ড, ওয়েলস, ফিনল্যান্ড ও এস্তোনিয়ার মধ্যকার যেকোন একটি)।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন