বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • যুদ্ধবিরতি শেষ না হতেই গাজায় ইসরায়েলি হামলায় ১৭৮ জন নিহত

    যুদ্ধবিরতি শেষ না হতেই গাজায় ইসরায়েলি হামলায় ১৭৮ জন নিহত
    যুদ্ধবিরতি শেষ না হতেই গাজায় ইসরায়েলি হামলায় ১৭৮ জন নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ১৭৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরই ইসরায়েল ঘনবসতিপূর্ণ অঞ্চলে মারাত্মক বোমাবর্ষণ শুরু করে। 

    শনিবার ২ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এই প্রতিবেদনে জানায়, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

    এনডিটিভি জানিয়েছে, গতকাল (১ ডিসেম্বর) শুক্রবার যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও ইসরায়েল গাজায় মারাত্মক বোমাবর্ষণ পুনরায় শুরু করেছে। হামাসের মতে এই হামলায় কমপক্ষে ১৭৮ জন নিহত হয়েছেন। এছাড়াও হামাস গোষ্ঠীর হাতে আটক ৫ জন জিম্মিও মারা গেছেন বলে নিশ্চিত করেন তারা।

    ইসরায়েল অভিযোগ করে বলে, হামাস রকেট নিক্ষেপ করে সময় শেষ হওয়ার আগেই যুদ্ধবিরতি ভঙ্গ করার চেষ্টা করেছিল এবং গত বৃহস্পতিবার বন্দী বিনিময়ের পর শুক্রবার মুক্তির জন্য আরও জিম্মিদের তালিকা তৈরি করতে ব্যর্থ হয়েছিল।

    জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলো গাজায় মানবিক পরিস্থিতির বিপর্যয়ের বিষয়ে সতর্ক করেছে কারণ এই অঞ্চলের হাসপাতালগুলো আবার ১ সপ্তাহের অবকাশের পর আহতদের সেবা দিতে হিমশিম খাচ্ছে। জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস এবং যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

    মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের একজন মুখপাত্র বলেছেন, গাজায় মানবিক প্রয়োজনে যুদ্ধবিরতি বাড়ানোর প্রচেষ্টায় আমরা ইসরায়েল, মিশর এবং কাতারের সাথে কাজ চালিয়ে যাচ্ছি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন