শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • রোববার ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'মিগজাউম'

    রোববার ঘূর্ণিঝড়ে পরিণত হবে 'মিগজাউম'
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। বর্তমানে এটি সুস্পষ্ট নিম্নচাপ আকারে অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী আন্দামান সাগরে। এই নিম্নচাপটি আগামী রোববার ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    শুক্রবার ১ ডিসেম্বর সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৫৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৬৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৫৯৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

    আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ শুক্রবার সকাল ৯ টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের উত্তরাঞ্চল ও নদী-অববাহিকার কোথাও কোথাও শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশা পড়তে পারে।

    ভারতের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ এই নিম্নচাপটি  আরও শক্তি বাড়িয়ে রোববারে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর মিগজাউম উত্তর-পশ্চিম ও পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে।

    আগামী রোববার ৩ ডিসেম্বর গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং ৪ ডিসেম্বর সোমবার সকালে এই ঘূর্ণিঝড়টি ভারতের উত্তর তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছাকাছি পৌঁছে যাবে। তবে এই ঘূর্ণিঝড় কোথায় আঘাত হানবে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

    গত ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ক্রমশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন