শনিবার, ২৭ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু স্টয়নিসের ঝড়ে এক ওভারে ৫ ছক্কা, দুঃস্বপ্নের ম্যাচ ইয়ান হল্যান্ডের গুমের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে, ছাড় নয়: মির্জা ফখরুল চীন সফর শেষে আজ রাতে ঢাকায় ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন না করতে নির্দেশ তারেক-শি বৈঠকে নতুন গতি, বাংলাদেশ-চীনের মধ্যে ১৭ সমঝোতা সই ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ও সমবেদনা স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, জনবান্ধব সেবায় জোর সরকারের মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাজেটে করের বোঝা সাধারণের ওপর, ধনীদের সুবিধা বহাল: সিপিডি বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  • রাজধানীতে

    শঙ্কামুক্ত দিনে যান চলাচল স্বাভাবিক

     শঙ্কামুক্ত দিনে যান চলাচল স্বাভাবিক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চলমান রাজনৈতিক পরিস্থিতিতে চলছে একের পর এক হরতাল-অবরোধ। এরমধ্যে কিছুটা শঙ্কা নিয়েই সড়কে চলাচল করেন সাধারণ মানুষ। তবে সপ্তাহের কর্মব্যস্ত দিনে আজ মঙ্গলবার নেই কোনো রাজনৈতিক কর্মসূচি। এতে নির্বিঘ্নে চলাচল করছে যানবাহন। সিগন্যালগুলোতে আছে যানজট। কোনো কোনো সড়কে বাড়তি সময় যাচ্ছে সাধারণের।

    রাজধানীর শাহবাগ, কারওয়ান বাজার মোড়, নিউমার্কেট, রামপুরা এলাকা ঘুরে মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে দেখা গেছে এমন চিত্র।


    এছাড়া পল্টন, মতিঝিল, গুলিস্তান, কাকরাইল, শান্তিনগর, মগবাজার এলাকাতেও গাড়ি চলাচল ছিল স্বাভাবিক। সাপ্তাহিক কর্মব্যস্ত দিনে রাজধানীর এ সড়কগুলোতে মানুষের চলাচল ছিল স্বাভাবিক। সিগন্যালগুলোতেও ছিল কিছুটা যানজট।


    প্রেস ক্লাব, শাহবাগ, বাংলা মোটর, পান্থপথ ও ফার্মগেট এলাকায় মাঝারি যানজট দেখা গেছে। সিগন্যালে বাসগুলোকে ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।


    ডিএমপির রমনা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ- কমিশনার মো. সোহেল রানা বলেন, রাস্তাঘাটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিউমার্কেট, ধানমন্ডি এলাকায় সকালে যান চলাচল কম থাকলেও বিকেলে অফিস ছুটির পর থেকে বিভিন্ন সড়কে যান চলাচল বেড়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন