বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নেটদুনিয়ায় আলোচনায় তানিয়া মিশ্রা, জানুন তার পরিচয় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সামাজিক অনাচার দূর করতে সরকার ব্যর্থ: চরমোনাই পীর হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩ অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই, কঠোর ব্যবস্থা নিতে হবে: আইজিপি দীর্ঘমেয়াদি সম্পর্কে চেহারা, নাকি ব্যক্তিত্ব-কোনটি বেশি গুরুত্বপূর্ণ? দুদকের প্রেস ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ হৃদরোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী জনকল্যাণে এআই ও সেমিকন্ডাক্টরে গবেষণার আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা
  • রিংকু জসওয়াল ইশানদের ব্যাটিং তাণ্ডবে ভারতের রানের পাহাড়

    রিংকু জসওয়াল ইশানদের ব্যাটিং তাণ্ডবে ভারতের রানের পাহাড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রিংকু সিং, ইয়েসভি জসওয়াল, ইশান কিশান ও রিংকু সিংদের ব্যাটিং তাণ্ডবে ১২০ বলে ২৩৫ রানে পাহাড় গড়েছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটে এই রান করে স্বাগতিকরা।


    রোববার ভারতের ত্রিভন্দপুরমে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেই ব্যাটিং তাণ্ডব চালাতে থাকেন ওপেনার ইয়েসভি জসওয়াল। ৫.৫ ওভারে দলীয় ৭৭ রানে ফেরেন তিনি। তার আগে মাত্র ২৫ বলে ৯টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৫৩ রান করেন জসওয়াল।

    ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে তাণ্ডব অব্যাহত রাখেন ইশান কিশান। তিনি ১৫.২ ওভারে দলীয় ১৬৪ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন। তার আগে ৩২ বলে ৩টি চার আর ৪টি ছক্কার সাহায্যে করেন ৫২ রান।

    চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ১০ বলে দুটি ছক্কার সাহায্যে ১৯ রান করে ফেরেন অধিনায়ক সুরাইয়া কুমার যাদব। ৪৩ বলে ৩টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৫৮ রান করে ফেরেন ওপেনার ঋতুরাজ। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে মাত্র ৯ বলে ৪টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রিংকু সিং। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন