মঙ্গলবার, ১২ মে ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মিরপুরে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়ে টেস্ট সিরিজে এগিয়ে বাংলাদেশ হাম আক্রান্ত হয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা ঢাকার পশুর হাটে নিরাপত্তায় আসছে হটলাইন ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুর টেস্টে নাটকীয় মোড়, জয়ের খুব কাছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান অস্ট্রেলিয়া সিরিজে বড় চমক: ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ হলে মিলবে গাড়ি মার্কেট খোলা রাখার সময়সীমা নিয়ে নতুন সিদ্ধান্ত সিলেটেই হচ্ছে দ্বিতীয় টেস্ট, অপরিবর্তিত বাংলাদেশ স্কোয়াড ঘোষণা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, ঈদের আগেই দেশে আনার চেষ্টা
  • বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের নির্বাচন:

    সভাপতি শামীম সম্পাদক ইমন

    সভাপতি শামীম সম্পাদক ইমন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিলেটের বালাগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের ১৬ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে যুগান্তরের উপজেলা প্রতিনিধি শামীম আহমদ সভাপতি ও মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি কবি-ছড়াকার আ হ ইমন শাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


    শনিবার রাত ১০টায় বালাগঞ্জ বাজারে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শিপন খান ও সহকারী কমিশনার সাংবাদিক কামরুল ইসলাম মাহি।

    উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলনের সভাপতিত্বে প্রথম অধিবেশনে কমিটি গঠনপূর্ব আলোচনা সভায় গোপন ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিতীয় অধিবেশনে ভোটে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর আলোচনাসাপেক্ষে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

    প্রেস ক্লাবের অন্যরা হলেন, সহ-সভাপতি মো. আব্দুস শহিদ (দৈনিক মানবজমিন), এসএম হেলাল (সবুজ সিলেট), যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমদ (আজকের পত্রিকা), কোষাধ্যক্ষ জাগির হোসেন (সকালের সময়), দপ্তর-প্রচার সম্পাদক তারেক আহমদ (উত্তরপূর্ব), সদস্য রজত চন্দ্র দাস ভুলন (দৈনিক বায়ান্ন), শাহাব উদ্দিন শাহীন (বালাগঞ্জ বার্তা), মোহাম্মদ শিপন খান, জিল্লুর রহমান জিলু (সিলেটের ডাক), হুসাইন আহমদ, এমএ কাদির (শ্যামল সিলেট), আবুল কাশেম অফিক, আহমেদ শহিদ রায়হান ও ম. আ মুকিত।


    বালাগঞ্জ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ