শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, আলোচনায় বাংলাদেশ জ্বালানি পাম্পে পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার লাইন চায় পুলিশ অ্যাসোসিয়েশন দেশজুড়ে হামের প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু সাইফ-লিটনের জুটিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, লড়াইয়ের পুঁজি ২৪৮ রানের লক্ষ্য ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ক্ষমতা হস্তান্তরে স্বচ্ছতা ছিল না, নির্বাচনী প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা এপ্রিল-মে মাসে জ্বালানি সংকটের শঙ্কা নেই, পর্যাপ্ত মজুতের দাবি প্রতিমন্ত্রীর জিলকদ মাসের চাঁদ দেখতে জাতীয় কমিটির বৈঠক শনিবার সন্ধ্যায় শরিফুলের আঘাতে শুরুতেই ধাক্কা, নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙল রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
  • সাকিবের পরিবর্তে বিশ্বকাপ দলে এনামুল

    সাকিবের পরিবর্তে বিশ্বকাপ দলে এনামুল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আঙুলের চোটের কারণে চলতি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না বাংলাদেশ দলের অধিনায়ক। তার পরিবর্তে শেষ ম্যাচে সুযোগ পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয়।

    মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। 

    শ্রীলংকার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপে হারের বৃত্ত ভেঙেছে বাংলাদেশ। এই ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রেখেছে। কিন্তু শেষ ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেলো তারা। 

    আগামী ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ইনজুরিতে শেষ ম্যাচটি না খেলেই সাকিবকে দেশে ফিরতে হচ্ছে। এই অবস্থায় শুধু বিশ্বকাপের শেষ ম্যাচই নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেও ছিটকে যেতে পারেন তিনি।

    সাকিবের ইনজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, সাকিব ব্যাটিং ইনিংসের শুরুতে তার বাম তর্জনীতে আঘাত পান। ব্যথা পাওয়ার পর আঙ্গুলে টেপিং দেওয়ার পাশাপাশি ব্যথানাশক ওষুধ দিয়ে খেলা চালিয়ে যান তিনি। ম্যাচ শেষে দিল্লিতে এক্স-রে করানো হয়, রিপোর্টে আঙ্গুলে ফ্র্যাকচার ধরা পড়ে। এই চোট সারতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন